মোঃ সুমন : রাজধানীতে সেগুনবাগিচায় নাভানা সিএনজি পাম্প থেকে একটি প্রাইভেটকারের ভেতরে দুই যুবকের লাশ পাওয়া গেছে।
মঙ্গলবার সকালে দুজনের লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
নিহতরা হলেন- সিয়াম ও রাকিব। তারা ওই পাম্পের কর্মচারী বলে জানিয়েছে পুলিশ।
শাহবাগ থানার এসআই গোলাপ উদ্দিন মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সকালে নাভানা সিএনজি পাম্প থেকে গাড়ির ভেতরে দুই কর্মচারীর লাশ পাওয়া গেছে। গাড়িটি কাপড় দিয়ে ঢাকা ছিল। ধারণা করা হচ্ছে, ভেতরে অক্সিজেনের অভাবে দুজনের মৃত্যু হতে পারে। ময়নাতদন্তের জন্য লাশ ঢামেক মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:), মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : এ্যাডভোকেট ফেরদৌস কবির খান, ব্যবস্থাপনা সম্পাদক: মোঃ রাসেল কবির খান, বার্তা সম্পাদক: মোরশেদ আলম পাটোয়ারী, সিনিয়র সহকারী সম্পাদক: সজীব হোসেন জয়, সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, মোঃ ইমরান হোসেন, মোঃ রাসেল সিকদার রাজু, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান (জনি), মফস্বল সম্পাদক: সঞ্জয় তালুকদার, ক্রীড়া সম্পাদক : মোকাদ্দাস মোল্লা।
২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড