নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকায় নিখোঁজের একদিন পর আসমা আক্তার নামে অন্তঃসত্ত্বা গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৬ জানুয়ারি) সকাল সাড়ে ৮ টায় জালকুড়িতে আরব আলী মিয়ার বাড়ির পাশ থেকে এ লাশ উদ্ধার করা হয়।
নিহত আসমা আক্তার নাটোরের কাঠালবাড়ি এলাকার নাসিরউদ্দিনের মেয়ে। লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় স্বামী সরোয়ার মিয়া ও তার হেলপার সহ ৪ জনকে আটক করেছে পুলিশ।
নিহতের স্বামী সরোয়ার মিয়া বরিশালের বাকেরগঞ্জের নজরুল হাওলাদারের ছেলে। সে টাইলস মিস্ত্রীর কাজ করতো। তারা আরব আলীর বাড়িতে ভাড়া থাকতো। এটি ছিল তাদের দু’জনেরই দ্বিতীয় বিয়ে।
সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম জানান, নিখোঁজের একদিন পর লাশ উদ্ধার রহস্যজনক। ময়নাতদন্তের পর বুঝা যাবে কিভাবে হত্যা করা হয়েছে। তবে লাশের গায়ে কোন আঘাতের চিহ্ন নেই। এ ঘটনায় নিহতের স্বামীসহ ৪ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
স্বামী সরোয়ার জানান, আমি একদিন তাকে হাসপাতালসহ বিভিন্ন স্থানে খুঁজেছি, পাইনি। আজকে তার লাশ পেয়েছি, আমি এ হত্যার সুষ্ঠু বিচার চাই।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
প্রকাশক: ফয়সাল আহাম্মেদ খান, সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:), মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : ফেরদৌস কবির খান, ব্যবস্থাপনা সম্পাদক: মোঃ রাসেল কবির খান, বার্তা সম্পাদক: মোরশেদ আলম পাটোয়ারী, সিনিয়র সহ-সম্পাদক: সজীব হোসেন (জয়), সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, সহকারি সম্পাদক: মোঃ ইমরান হোসেন, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান (জনি), মফস্বল সম্পাদক: সঞ্জয় তালুকদার, এহতেশামুল হক (মাশুক), ক্রীড়া সম্পাদক : মোকাদ্দাস মোল্লা।
২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড