হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সিরাজগঞ্জের সলঙ্গা থানার চড়িয়া এলাকায় ট্রাক চাপায় মিষ্টি খাতুন (৬০) নামের এক বৃদ্ধা মহিলা নিহত হয়েছে। সে সলঙ্গা থানার চড়িয়া কালিবাড়ি গ্রামের হোসেন আলীর স্ত্রী। মঙ্গলবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জআব্দুল কাদের জিলানী জানান, মেয়ের বাড়ি থেকে ফেরার পথে মহাসড়কের চড়িয়া এলাকায় রাস্তা পারাপারের সময় একটি ট্রাক বৃদ্ধা মিষ্টি খাতুনকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। লাশ পরিবারের লোকের কাছে হস্তান্তর করা হয়েছে।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:), মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : এ্যাডভোকেট ফেরদৌস কবির খান, ব্যবস্থাপনা সম্পাদক: মোঃ রাসেল কবির খান, বার্তা সম্পাদক: মোরশেদ আলম পাটোয়ারী, সিনিয়র সহকারী সম্পাদক: সজীব হোসেন জয়, সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, মোঃ ইমরান হোসেন, মোঃ রাসেল সিকদার রাজু, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান (জনি), মফস্বল সম্পাদক: সঞ্জয় তালুকদার, ক্রীড়া সম্পাদক : মোকাদ্দাস মোল্লা।
২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড