প্রিন্ট এর তারিখঃ জুন ৭, ২০২৬, ১১:৩৮ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১, ২০১৮, ৬:৫৭ এ.এম
সিরিজের শেষ ম্যাচে আজ মাঠে নামছে ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে আজ বৃহস্পতিবার মাঠে নামছে ওয়েস্ট ইন্ডিজ। ইতিমধ্যে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে আছে ভারত। আজ জিতে সিরিজ নিশ্চিত করতে চায় ভারত। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজ চায় সিরিজে ২-২ ব্যবধানে সিরিজ শেষ করতে।
চলমান সিরিজের প্রথম ওয়ানডে রোহিত শর্মা ও অধিনায়ক বিরাট কোহলির জোড়া সেঞ্চুরিতে ওয়েস্ট ইন্ডিজকে ৮ উইকেটে হারায় ভারত। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩২২ রান করে ক্যারিবিয়রা। জয়ের জন্য ৩২৩ রানের খেলতে নেমে রোহিত শর্মার অপরাজিত ১৫২ ও কোহলির ১৪০ রানের সুবাদে ৪৭ বল হাতে রেখে ২ উইকেট হারিয়ে ৩২৬ রান সংগ্রহ করে ভারত। সিরিজের দ্বিতীয় ম্যাচটি টাই হয়। অধিনায়ক বিরাট কোহলির ১৫৭ রানের রেকর্ডময় ইনিংসের সুবাদে ভারত নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩২১ রান করে। জবাবে শাই হোপের অপরাজিত ১২৩ সুবাদে ওয়েস্ট ৭ উইকেট হারিয়ে ৩২১ রান করলে ম্যাচটি টাই হয়।
তৃতীয় ওয়ানডেতে ভারতকে ৪৩ রানে হারায় ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবীয়দের করা ২৮৩ রানের জবাবে ২৪০ রানের অলআউট হয়ে যায় ভারত। এই জয়ের ফলে পাঁচ ম্যাচ সিরিজে সমতা ফেরায় সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। সিরিজের চতুর্থটিতে ভারত প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ৩৭৭ রান তোলে। ভারতের হয়ে ব্যাট হাতে সর্বোচ্চ ১৬২ রান করেন রোহিত শর্মা। ৩৭৮ রান তাড়া করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ ৩৬.২ ওভারে অলআউট হয়েছে মাত্র ১৫৩ রানে। ভারত জয় পেয়েছে ২২৪ রানের বড় ব্যবধানে। এই জয়ে সিরিজে ২-১ এ লিড নিয়েছে স্বাগতিকরা।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:), মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : এ্যাডভোকেট ফেরদৌস কবির খান, ব্যবস্থাপনা সম্পাদক: মোঃ রাসেল কবির খান, বার্তা সম্পাদক: মোরশেদ আলম পাটোয়ারী, সিনিয়র সহকারী সম্পাদক: সজীব হোসেন জয়, সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, মোঃ ইমরান হোসেন, মোঃ রাসেল সিকদার রাজু, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান (জনি), মফস্বল সম্পাদক: সঞ্জয় তালুকদার, ক্রীড়া সম্পাদক : মোকাদ্দাস মোল্লা।
২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড