খেলাধুলা ডেস্ক: সিরিজ বাঁচানোর কঠিন পরীক্ষায় আজ মাঠে নামছে বাংলাদেশ। শনিবার (২৯ নভেম্বর) সন্ধ্যা ৬টায় দ্বিতীয় টি–টোয়েন্টিতে আয়ারল্যান্ডের মুখোমুখি হবে টাইগাররা।
প্রথম ম্যাচে হেরে পিছিয়ে পড়লেও দ্বিতীয় ম্যাচের আগে কোনো আনুষ্ঠানিক বিশ্রাম নেয়নি আইরিশরা। শুক্রবার দুপুর থেকে তারা ঐচ্ছিক অনুশীলনে অংশ নেয়। তবে প্রথম টি–টোয়েন্টির একাদশে থাকা ক্রিকেটাররা সেই অনুশীলনে ছিলেন না। বিপরীতে, হারের পরও পুরোপুরি বিশ্রামে ছিল টাইগার শিবির।
সিরিজের দ্বিতীয় ম্যাচও অনুষ্ঠিত হবে ব্যাটিং-বান্ধব উইকেটে। শোনা যাচ্ছে, আজকের একাদশে বাংলাদেশ একাধিক পরিবর্তন আনতে পারে—একজন ব্যাটার ও একজন বোলারের জায়গায় রদবদলের সম্ভাবনা বেশি।
প্রথম টি–টোয়েন্টিতে ৩৯ রানের জয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে স্বাগতিক আয়ারল্যান্ড। সিরিজ সমতায় ফেরাতে আজ জয় ছাড়া বিকল্প নেই টাইগারদের।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
প্রকাশক: ফয়সাল আহাম্মেদ খান, সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:), মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : ফেরদৌস কবির খান, ব্যবস্থাপনা সম্পাদক: মোঃ রাসেল কবির খান, বার্তা সম্পাদক: মোরশেদ আলম পাটোয়ারী, সিনিয়র সহ-সম্পাদক: সজীব হোসেন (জয়), সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, সহকারি সম্পাদক: মোঃ ইমরান হোসেন, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান (জনি), মফস্বল সম্পাদক: সঞ্জয় তালুকদার, এহতেশামুল হক (মাশুক), ক্রীড়া সম্পাদক : মোকাদ্দাস মোল্লা।
২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড