কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জে ফের পাথর শ্রমিকের লাশ উদ্ধার করা হয়। রবিবার দুপুরে উপজেলার কালাইরাগ এলাকার একটি পাথর কোয়ারি থেকে রুবেল মিয়া (২৪) নামে এ শ্রমিকের লাশ উদ্ধার করে কোম্পানীগঞ্জ থানা পুলিশ।
কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জের কালাইরাগ পাথর কোয়ারির রবিবার গর্ত ধসে এ শ্রমিকের মৃত্যু হয়। এ ঘটনায় আহত অবস্থায় আরও দুই শ্রমিককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
বিষয়টি নিশ্চিত করে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন আচার্য জানান, ঘটনাস্থল থেকে একজনের লাশ উদ্ধার করা হয়েছে, আরও দুই জনকে আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে ঘটনাস্থলে আরও কেউ মাটি চাপা পড়ে আছে কিনা তা জানতে এস্কেভেটর ব্যবহার করে মাটি সরানো হচ্ছে।
নিহত রুবেল মিয়া নেত্রকোনা জেলার কালিয়াপুরি থানার কৃষ্ণপুর গ্রামের ফরিদ মিয়ার ছেলে । তবে তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। এদিকে সিলেট ফায়ার সার্ভিসের একটি দল উদ্ধার কাজে সহযোগিতা করতে সিলেট থেকে রওনা দিয়েছেন ।
প্রসঙ্গত, বেসরকারি সংগঠন বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) তথ্যমতে ২০১৭-এর জানুয়ারি থেকে ২০১৯ সালের নভেম্বর পর্যন্ত কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জের পাথর কোয়ারিতে পাথর উত্তোলনকালে ১২ জন শ্রমিক দুর্ঘটনায় প্রাণ হারান।
সূত্র মতে, এছাড়া গত তিন বছরে শাহ আরফিন টিলায় ২৬ ও জাফলংয়ে ২১ জন মারা যান। অন্যদিকে একই সময়ে গোয়াইনঘাটের বিছনাকান্দিতে পাঁচ, কানাইঘাটের বাংলাটিলায় ছয় এবং লোভাছড়া ও উত্মাছড়ার পাথর কোয়ারিতে পাথর তুলতে গিয়ে প্রাণ হারান ৪ শ্রমিক।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:), মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : এ্যাডভোকেট ফেরদৌস কবির খান, ব্যবস্থাপনা সম্পাদক: মোঃ রাসেল কবির খান, বার্তা সম্পাদক: মোরশেদ আলম পাটোয়ারী, সিনিয়র সহকারী সম্পাদক: সজীব হোসেন জয়, সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, মোঃ ইমরান হোসেন, মোঃ রাসেল সিকদার রাজু, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান (জনি), মফস্বল সম্পাদক: সঞ্জয় তালুকদার, ক্রীড়া সম্পাদক : মোকাদ্দাস মোল্লা।
২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড