সিলেটে সমাবেশ করার অনুমতি পায়নি জাতীয় ঐক্যফ্রন্ট। অনুমতি না পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ।
তিনি বলেন, গতকাল যখন আমরা সমাবেশের আবেদন করেছিলাম, তখন কিছু বলা হয়নি। কিন্তু আজ সকালে কোতোয়ালি থানার ওসি সেলিম মিয়া আমাকে ফোন করে সমাবেশে অনুমতি মেলেনি বলে জানান।
আলী আহমদ বলেন, ওসি আমাদের সমাবেশ না করার অনুরোধ করেছেন।
এ বিষয়ে জানতে চাইলে সিলেট মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার আব্দুল ওয়াহাব (গণমাধ্যম) বলেন, তাদের সমাবেশের অনুমতি দেয়া হয়নি। কেন দেয়া হয়নি জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, তা বলা যাবে না।
এর আগে গতকাল বুধবার সিলেট বিএনপির পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল মহানগর পুলিশ কমিশনার গোলাম কিবরিয়ার সঙ্গে দেখা করে সমাবেশ করার অনুমতি চেয়ে একটি চিঠি দেয়।
আলী আহমদ বলেন, পরবর্তী করণীয় নির্ধারণ করার জন্য আমরা এ বিষয় নিয়ে ঐক্যফ্রন্টের নেতাদের সঙ্গে আলাপ-আলোচনা চালিয়ে যাচ্ছি। আমরা আশাবাদী পুলিশ আমাদের শান্তিপূর্ণ সমাবেশের অনুমতি দেবে।
এর আগে বুধবার রাতে জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষ থেকে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, আগামী ২৩ অক্টোবর সিলেটে সমাবেশ করার অনুমতি পেয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট।
সিলেটে সমাবেশের মাধ্যমে জাতীয় ঐক্যফ্রন্ট রাজপথে প্রথমবারের মতো যাত্রা শুরু করার পরিকল্পনা করেছিল।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
প্রকাশক: ফয়সাল আহাম্মেদ খান, সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:), মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : ফেরদৌস কবির খান, ব্যবস্থাপনা সম্পাদক: মোঃ রাসেল কবির খান, বার্তা সম্পাদক: মোরশেদ আলম পাটোয়ারী, সিনিয়র সহ-সম্পাদক: সজীব হোসেন (জয়), সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, সহকারি সম্পাদক: মোঃ ইমরান হোসেন, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান (জনি), মফস্বল সম্পাদক: সঞ্জয় তালুকদার, এহতেশামুল হক (মাশুক), ক্রীড়া সম্পাদক : মোকাদ্দাস মোল্লা।
২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড