খেলাধুলা ডেস্ক: সিলেট টেস্টে নড়বড়ে ব্যাটিংয়ের পরেও ১১২ রানের লিড নিয়েছে বাংলাদেশ। আলোকস্বল্পতায় দিনের খেলা শেষ হওয়ার আগ পর্যন্ত ৪ উইকেটে ১৯৪ রানের সংগ্রহ পায় স্বাগতিকরা। ফিফটির দেখা পেয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
বৃষ্টির বাগড়ায় তিন ঘণ্টা দেরিতে, দুপুর ১টায় শুরু হয় দিনের খেলা। আগের দিনের ১ উইকেটে ৫৭ রান নিয়ে তৃতীয় দিন ব্যাটিং শুরু করেন দুই অপরাজিত ব্যাটার মাহমুদুল হাসান জয় ও র্মুমিনুল হক। বৃষ্টি-বিঘ্নিত কন্ডিশনে দলীয় ৭৩ রানে, ৩৩ রান করা জয়কে ফেরান মুজারাবানি।
আশা দেখিয়ে ৪৭ রান করে ফেরেন মুমিনুল। এবারও ব্যাট হাতে ব্যর্থ মুশফিকুর রহিম। এরই মাঝে হাফ সেঞ্চুরি তুলে নেন নাজমুল শান্ত। বোর্ডে শান্ত-জাকের আলীর জুটি ৩৯ রান যোগ করার পর আলোকস্বল্পতার কারণে দিনের খেলা শেষ হয়। শান্ত ৬০ ও জাকের অপরাজিত আছেন ২১ রানে।
এর আগে প্রথম ইনিংসে বাংলাদেশের ১৯১ রানের জবাবে ২৭৩ রান করে জিম্বাবুয়ে। ৮২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করেছিল স্বাগতিকরা।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
প্রকাশক: ফয়সাল আহাম্মেদ খান, সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:), মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : ফেরদৌস কবির খান, ব্যবস্থাপনা সম্পাদক: মোঃ রাসেল কবির খান, বার্তা সম্পাদক: মোরশেদ আলম পাটোয়ারী, সিনিয়র সহ-সম্পাদক: সজীব হোসেন (জয়), সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, সহকারি সম্পাদক: মোঃ ইমরান হোসেন, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান (জনি), মফস্বল সম্পাদক: সঞ্জয় তালুকদার, এহতেশামুল হক (মাশুক), ক্রীড়া সম্পাদক : মোকাদ্দাস মোল্লা।
২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড