মোঃ ইমরান হোসেন: কুমিল্লা ৬ আসনের ২ নং উত্তর দুর্গাপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড শাসনগাছা বাস টার্মিনালে ধানের শীষের নির্বাচনী প্রচারণায় এক বিশাল জনসভার আয়োজন করেন কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপি উপজেলা সভাপতি জনাব রেজাউল কাইয়ুম। জনসভায় দলে দলে ২ নং দুর্গাপুর ইউনিয়নের নারী পুরুষ অংশগ্রহণ করেন। উক্ত জনসভায় অংশগ্রহণ করেন ৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী।
জনাব মনিরুল হক চৌধুরী জনসভায় বক্তব্য দেখেছেন কুমিল্লার উন্নয়নমূলক কর্মসূচির পরিকল্পনা নিয়ে, এ সময় উনি কুমিল্লায় পরিকল্পিতভাবে কিভাবে একটি আধুনিক কুমিল্লা শহর তৈরি করা সম্ভব তা ব্যাখ্যা করেন। উক্ত জনসভায় বক্তব্য রাখেন কুমিল্লা সদর উপজেলা বিএনপির উপজেলা সভাপতি জনাব রেজাউল কাইয়ুম, তিনি বক্তব্যের এক পর্যায়ে জামাত ইসলামকে দাজ্জাল নমরুদের সাথে তুলনা করে নারীদেরকে সচেতন থাকার আহ্বান জানান।
আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে কুমিল্লা ৬ আসনের ২ নং উত্তর দুর্গাপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড শাসনগাছা বাস টার্মিনালে ধানের শীষের প্রার্থী জনাব মনিরুল হক চৌধুরীর পক্ষে, নির্বাচনী প্রচারনায় ভোট চাইতে উপস্থিত ছিলেন, মরহুম খালেদা জিয়ার উপদেষ্টা জনাব ইয়াসিন, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাইতুল বারি আবু,উপজেলা বিএনপি সহ-সভাপতি জনাব ফারুক, এবং উপজেলা বিএনপির সিনিয়র সকল নেতৃবৃন্দ,আরো উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর বিএনপি ছাত্রদলের যুগ্ন আহবায়ক আজিম কাফি, উপস্থিত ছিলেন কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপি'র যুবদলের যুগ্ন আহব্বায়ক মাহবুল আলী রাশেদ ও যুগ্ন আহব্বায়ক ইকরাম হোসেন সুমন সহ বিএনপির ছাত্রদল,যুবদল, শ্রমিক দলের নেতৃবৃন্দ এবং অন্যান্য অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
প্রকাশক: ফয়সাল আহাম্মেদ খান, সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:), মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : ফেরদৌস কবির খান, ব্যবস্থাপনা সম্পাদক: মোঃ রাসেল কবির খান, বার্তা সম্পাদক: মোরশেদ আলম পাটোয়ারী, সিনিয়র সহ-সম্পাদক: সজীব হোসেন (জয়), সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, সহকারি সম্পাদক: মোঃ ইমরান হোসেন, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান (জনি), মফস্বল সম্পাদক: সঞ্জয় তালুকদার, এহতেশামুল হক (মাশুক), ক্রীড়া সম্পাদক : মোকাদ্দাস মোল্লা।
২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড