অনেক বিখ্যাত ব্যান্ড বা সংগীতশিল্পীর বিরুদ্ধেই সুর নকল করার অভিযোগ রয়েছে। এখনকার জনপ্রিয় সংগীতশিল্পীদের বেলাতেও এমনটা প্রায়ই শোনা যায়। সম্প্রতি এই ঘটনায় খবরের শিরোনাম হলেন কেটি পেরি।
তার ‘ডার্ক হর্স’ গানটি র্যাপার ফ্লেমের ‘জয়ফুল নয়েজ’ গানের সুর নকল করে তৈরি করা হয়েছে। আর এজন্য গানটির সংশ্লিষ্টদের জরিমানা গুনতে হবে ২৭ লক্ষ ডলার।
লস অ্যাঞ্জেলসের একটি আদালত আগেই এই রায় দিয়েছেন। বাকি ছিল ক্ষতিপূরণ নির্ধারণ করা। গত বৃহস্পতিবার লস অ্যাঞ্জেলসের এক বিচারক সেই অঙ্কও জানিয়ে দিলেন। আর এই টাকা পুরোটাই পাবেন র্যাপার। কিন্তু রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন না।
‘ডার্ক হর্স’ গানে আয় হয়েছিল ৩ কোটি ১০ লাখ মার্কিন ডলার। যা আয় করেছে ইউনিভার্সাল মিউজিক গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান ক্যাপিটাল রেকর্ডস। আদালতের রায়ে ক্ষতিপূরণের ভেতর ক্যাপিটাল রেকর্ডসকে ১২ লাখ ডলার ও কেটি পেরিকে ৫ লাখ ৫০ হাজার ডলার দিতে বলা হয়েছে।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
প্রকাশক: ফয়সাল আহাম্মেদ খান, সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:), মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : ফেরদৌস কবির খান, ব্যবস্থাপনা সম্পাদক: মোঃ রাসেল কবির খান, বার্তা সম্পাদক: মোরশেদ আলম পাটোয়ারী, সিনিয়র সহ-সম্পাদক: সজীব হোসেন (জয়), সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, সহকারি সম্পাদক: মোঃ ইমরান হোসেন, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান (জনি), মফস্বল সম্পাদক: সঞ্জয় তালুকদার, এহতেশামুল হক (মাশুক), ক্রীড়া সম্পাদক : মোকাদ্দাস মোল্লা।
২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড