নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ‘বন্দুকযুদ্ধে’ নজরুল ইসলাম নামে এক ডাকাত নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার ভোর ৪টার দিকে উপজেলার বারদী ইউনিয়নে পুলিশের সঙ্গে এ 'বন্দুকযুদ্ধ' হয়।
নিহত ডাকাত নজরুল সোনারগাঁওয়ের বারদী ইউনিয়নে বসবাস করতেন।
বিষয়টি নিশ্চিত করে সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-অপারেশন) আব্দুর জব্বার জানান, একদল ডাকাত ভোরে ওই এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদ পেয়ে অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতদল পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়লে ডাকাত নজরুল নিহত হন।
নিহত নজরুলের লাশ ময়না তদন্তের জন্য সদর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, পলাতক ডাকাতদের আটকের অভিযান চলছে।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:), মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : এ্যাডভোকেট ফেরদৌস কবির খান, ব্যবস্থাপনা সম্পাদক: মোঃ রাসেল কবির খান, বার্তা সম্পাদক: মোরশেদ আলম পাটোয়ারী, সিনিয়র সহকারী সম্পাদক: সজীব হোসেন জয়, সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, মোঃ ইমরান হোসেন, মোঃ রাসেল সিকদার রাজু, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান (জনি), মফস্বল সম্পাদক: সঞ্জয় তালুকদার, ক্রীড়া সম্পাদক : মোকাদ্দাস মোল্লা।
২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড