এসএ গেমসে স্বর্ণজয়ী বাংলাদেশি অ্যাথলিট মারজানা আক্তার পিয়া কারাতে ইভেন্ট চলাকালীন মাথায় গুরুতর আঘাত পেয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। বুধবার দুপুরে এ সংবাদ পাওয়া যায়।
জানা যায়, দলগত একটি ইভেন্টে অংশ নিয়ে মারজানা মাথায় মারাত্মক আঘাত পান। তাকে নেপালের দশরথ স্টেডিয়ামের পাশে স্থানীয় একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। শিগগিরই তার সিটি স্ক্যান করানো হবে বলে জানা গেছে।
মারজানা যখন অসুস্থ বোধ করছিলেন তখন মাঠে চিকিৎসক চলে এলেও তার যথাযথ পুনর্বাসন হয়নি বলে একটি অভিযোগও উঠেছে।
এর আগে, এসএ (দক্ষিণ এশিয়ান) গেমসের তৃতীয় দিন মঙ্গলবার মেয়েদের কারাতে ডিসিপ্লিনের কুমি অনূর্ধ্ব-৬০ কেজি ওজন শ্রেণিতে ফাইনালে পাকিস্তানের কৌসরা সানাকে ৪-৩ পয়েন্টে হারিয়ে বাংলাদেশকে সোনার পদক এনে দেন মারজানা আক্তার পিয়া
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:), মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : এ্যাডভোকেট ফেরদৌস কবির খান, ব্যবস্থাপনা সম্পাদক: মোঃ রাসেল কবির খান, বার্তা সম্পাদক: মোরশেদ আলম পাটোয়ারী, সিনিয়র সহকারী সম্পাদক: সজীব হোসেন জয়, সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, মোঃ ইমরান হোসেন, মোঃ রাসেল সিকদার রাজু, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান (জনি), মফস্বল সম্পাদক: সঞ্জয় তালুকদার, ক্রীড়া সম্পাদক : মোকাদ্দাস মোল্লা।
২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড