জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) আবাসিক হল ছাড়তে কর্তৃপক্ষের দেওয়া নির্দেশনার পর হল ছাড়তে শুরু করেছেন শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয় বন্ধের নির্দেশের পরও দুর্নীতির অভিযোগে উপাচার্যের বিরুদ্ধে বিক্ষোভ চলার মধ্যে বুধবার দুপুরে প্রভোস্ট কমিটির সভার পর বুধবার বিকেল সাড়ে ৩টার মধ্যে হল ছাড়ার নির্দেশ দেয় কর্তৃপক্ষ।
কর্তৃপক্ষের নির্দেশনার ঘণ্টাখানেক পরও কোনও কোনও হলে অনেক শিক্ষার্থীকেই অবস্থান করতে দেখা গেছে। অনেকেই বেরিয়ে গেছেন, কেউ কেউ বের হচ্ছিলেন।
এদিকে জাবির পুরতান প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে আছেন আন্দোলনকারীরা। সেখান থেকে জানানো হয়েছে, বিকেলে একটি বিক্ষোভ মিছিল করার পর সন্ধ্যায় সংবাদ সম্মেলন করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন তারা।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
প্রকাশক: ফয়সাল আহাম্মেদ খান, সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:), মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : ফেরদৌস কবির খান, ব্যবস্থাপনা সম্পাদক: মোঃ রাসেল কবির খান, বার্তা সম্পাদক: মোরশেদ আলম পাটোয়ারী, সিনিয়র সহ-সম্পাদক: সজীব হোসেন (জয়), সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, সহকারি সম্পাদক: মোঃ ইমরান হোসেন, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান (জনি), মফস্বল সম্পাদক: সঞ্জয় তালুকদার, এহতেশামুল হক (মাশুক), ক্রীড়া সম্পাদক : মোকাদ্দাস মোল্লা।
২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড