আখাউড়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তে ঘাস খেতে খেতে ভারত সীমান্ত যাওয়ার অপরাধে ১০টি গরু আটক করে বিএসএফ। রোববার (১৫ জুন) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কালিকাপুর সীমান্তের এ ঘটনা ঘটে।
বিজিবি সূত্রে জানা গেছে, আখাউড়া উপজেলার দক্ষিণ ইউনিয়নের সীমান্তঘেষা কালিকাপুর গ্রামের বাসিন্দারা বাংলাদেশ অংশে মাঠে গরু-ছাগল চরান। সকালে স্থানীয় কৃষকরা মাঠে গরু নিয়ে গেলে ঘাস খেতে খেতে কয়েকটি গরু মাঠে থাকা সীমান্ত পিলার ক্রস করে ভারত অংশের জমিতে চলে যায়। এ সময় সীমান্ত টহলরত বিএসএফ জওয়ানরা গরুগুলো আটক করে।
পরে বেলা সাড়ে ১১টার গরুগুলো ফেরত নিয়ে আসে বিজিবি।
বিজিবি ৬০ ব্যাটালিয়নের আখাউড়া ক্যাম্প কমান্ডার মো. নূরুল আমীন বলেন, মাঠে গরু ঘাস খেতে খেতে সীমান্ত পিলার পার হওয়ায় বিজিবিকে খবর দেয়া হয়। পরে বুঝিয়ে বলার পর গরুগুলো ফেরত দেয় বিএসএফ।
উল্লেখ্য, সম্প্রতি বিএসএফের কড়া হুঁশিয়ারি ছিল মাঠে চরানো গবাদি পশু যেন সীমান্ত পিলার অতিক্রম করে ভারতের অংশে না যায়। এ নিয়ে এলাকায় মাইকিং করে স্থানীয় কৃষকদের সতর্কও করা হয়।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
প্রকাশক: ফয়সাল আহাম্মেদ খান, সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:), মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : ফেরদৌস কবির খান, ব্যবস্থাপনা সম্পাদক: মোঃ রাসেল কবির খান, বার্তা সম্পাদক: মোরশেদ আলম পাটোয়ারী, সিনিয়র সহ-সম্পাদক: সজীব হোসেন (জয়), সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, সহকারি সম্পাদক: মোঃ ইমরান হোসেন, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান (জনি), মফস্বল সম্পাদক: সঞ্জয় তালুকদার, এহতেশামুল হক (মাশুক), ক্রীড়া সম্পাদক : মোকাদ্দাস মোল্লা।
২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড