প্রিন্ট এর তারিখঃ জুন ৬, ২০২৬, ১১:১২ এ.এম || প্রকাশের তারিখঃ মে ৯, ২০১৮, ৬:০৯ এ.এম
১৫৯ রানের জয়ের লক্ষ্য পাঞ্জাবের

দুইদিন আগেই ইন্দোরে প্রথম সাক্ষাতে রাজস্থান রয়্যালসকে ৬ উইকেটে হারিয়েছিল প্রীতির পাঞ্জাব। ম্যাচটিতে প্রথম ব্যাট করে ১৫২ রানে অল-আউট হয়েছিল রাজস্থান। মঙ্গলবার ঘরের মাঠে ফিরতি ম্যাচে ২০ ওভারে ৮ উইকেটে ১৫৮ রান তুলল রয়্যালস ব্রিগেড।
চলতি আইপিএলে ৯ ম্যাচের মধ্যে মাত্র তিনটি ম্যাচে জিতে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবলে একেবারে শেষে রয়েছে রাজস্থান রয়্যালস। এদিন পাঞ্জাবের কাছে হারলে একদশ আইপিএলে প্লে-অফের দৌড় থেকে ছিটকে যাবে রাহানে বাহিনী।
এদিন ‘ডু অর ডাই’ ম্যাচে কিংস বোলারদের শুরুটা ভালো হল না রয়্যালসের। শুরু থেকে নিয়মিত উইকেট হারিয়েছে চাপে পড়ে রাজস্থান। কিন্তু রয়্যালসের ইংরেজ উইকেটকিপার-ব্যাটসম্যান জস বাটলার ৫৮ বলে ৮২ রানের আক্রমাণাত্নক ইনিংসে ভর করে ১৫০ রানের গন্ডি টপকায় রয়্যালস।
জবাবে ব্যাট করতে নেমে পাঞ্জাব ৭ ওভারে ৩ উইকেটে ৩৫ রান সংগ্রহ করেছে।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:), মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : এ্যাডভোকেট ফেরদৌস কবির খান, ব্যবস্থাপনা সম্পাদক: মোঃ রাসেল কবির খান, বার্তা সম্পাদক: মোরশেদ আলম পাটোয়ারী, সিনিয়র সহকারী সম্পাদক: সজীব হোসেন জয়, সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, মোঃ ইমরান হোসেন, মোঃ রাসেল সিকদার রাজু, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান (জনি), মফস্বল সম্পাদক: সঞ্জয় তালুকদার, ক্রীড়া সম্পাদক : মোকাদ্দাস মোল্লা।
২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড