সর্বশেষ কোপা আমেরিকায় রেফারির উদ্দেশে বাজে ইঙ্গিত করায় আন্তর্জাতিক ফুটবল থেকে দুই মাস নিষিদ্ধ হয়েছেন ব্রাজিলের স্ট্রাইকার গ্যাব্রিয়েল জেসুস। দক্ষিণ আমেরিকান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ‘কনমেবল’ আজ বুধবার এক বিবৃতিতে জানায়, দুই মাস নিষেধাজ্ঞার পাশাপাশি জেসুসকে ৩০ হাজার মার্কিন ডলার জরিমানাও করা হয়েছে। এখনও সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা সুযোগ আছে। যদি সিদ্ধান্ত বহাল থাকে তাহলে আগামী সেপ্টেম্বরে কলম্বিয়া ও পেরুর বিপক্ষে প্রীতি ম্যাচে অংশ নিতে পারবেন না এই ফুটবলার।
গত ৭ জুলাই পেরুর বিপক্ষে কোপার ফাইনাল ম্যাচে ৩-১ গোলের জয় নিয়ে চ্যাম্পিয়ন হয় ব্রাজিল। তবে ম্যাচের ৭০তম মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড পেয়ে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন জেসুস। কিন্তু রেফারির এই সিদ্ধান্ত মানতে পারেননি এই ২২ বছর বয়সী ম্যানচেস্টার সিটি স্টাইকার। রেফারির সিদ্ধান্তের প্রতিবাদ করতে গিয়ে হাত নেড়ে আপত্তিকর ইশারা করতে থাকেন জেসুস। আসলে ইঙ্গিতে জেসুস বোঝাতে চেষ্টা করেন, রেফারি অর্থের বিনিময়ে এই সিদ্ধান্ত দিয়েছেন। এমনকি সাইডলাইনে থাকা ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির মনিটরেও ধাক্কা দিয়ে আসেন তিনি।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
প্রকাশক: ফয়সাল আহাম্মেদ খান, সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:), মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : ফেরদৌস কবির খান, ব্যবস্থাপনা সম্পাদক: মোঃ রাসেল কবির খান, বার্তা সম্পাদক: মোরশেদ আলম পাটোয়ারী, সিনিয়র সহ-সম্পাদক: সজীব হোসেন (জয়), সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, সহকারি সম্পাদক: মোঃ ইমরান হোসেন, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান (জনি), মফস্বল সম্পাদক: সঞ্জয় তালুকদার, এহতেশামুল হক (মাশুক), ক্রীড়া সম্পাদক : মোকাদ্দাস মোল্লা।
২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড