অনলাইন ডেস্ক: ৩ আগস্টের মধ্যে জুলাই ঘোষণাপত্র দিতে সরকার যদি ব্যর্থ হয়, তবে আবার আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।
জাতীয় নাগরিক পার্টির আয়োজনে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’র দশম দিনের কর্মসূচি চলছে আজ বৃহস্পতিবার (১০ জুলাই)। মাগুরায় কর্মসূচির একপর্যায়ে এ হুঁশিয়ারি দেন তিনি।
দেশের মৌলিক সংস্কারে জুলাই সনদ নিয়ে এখনও টালবাহানা চলছে বলে মন্তব্য করেন নাহিদ ইসলাম। তিনি বলেছেন, যেকোনেও দেশের আধিপত্য ও আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশপন্থী রাজনীতি দাঁড় করাতে হবে।
এ সময় দুর্নীতি-চাঁদাবাজমুক্ত মাগুরা গড়ে তোলার আহ্বান জানান এনসিপি আহ্বায়ক। বলেন, সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সোচ্চার হতে হবে।
পরে এনসিপির কেন্দ্রীয় নেতাদের বহর নড়াইলের উদ্দেশ্যে যাত্রা করে। এর আগে, ঝিনাইদহ সফর শেষে দুপুরে মাগুরা পৌঁছায় এনসিপি নেতাদের বহর।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
প্রকাশক: ফয়সাল আহাম্মেদ খান, সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:), মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : ফেরদৌস কবির খান, ব্যবস্থাপনা সম্পাদক: মোঃ রাসেল কবির খান, বার্তা সম্পাদক: মোরশেদ আলম পাটোয়ারী, সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, সহকারি সম্পাদক: মোঃ ইমরান হোসেন, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান (জনি), মফস্বল সম্পাদক: সঞ্জয় তালুকদার, ক্রীড়া সম্পাদক : মোকাদ্দাস মোল্লা।
২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড