অনলাইন ডেস্ক: ফেব্রুয়ারির প্রথম আট দিনে প্রবাসী আয় বা রেমিট্যান্স প্রবাহে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি লক্ষ্য করা গেছে। এ সময়ে দেশে মোট ১ বিলিয়ন ৩২ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ৫৩ দশমিক ৯ শতাংশ বেশি।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, শুধু ৮ ফেব্রুয়ারি দেশে ২৩৯ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে।
গত বছর ১ থেকে ৮ ফেব্রুয়ারি সময়ে দেশে রেমিট্যান্স প্রবাহ ছিল ৬৭১ মিলিয়ন মার্কিন ডলার।
এদিকে, চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত সময়ে প্রবাসীরা দেশে মোট ২০ বিলিয়ন ৪৬৫ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন।
গত ২০২৪-২৫ অর্থবছরের একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছিল ১৬ বিলিয়ন ৬৩৩ মিলিয়ন মার্কিন ডলার, যা চলতি অর্থবছরে ২৩ শতাংশ প্রবৃদ্ধি নির্দেশ করে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, বৈধ চ্যানেলে প্রবাসী আয় পাঠানো বৃদ্ধি পাওয়ায় রেমিট্যান্স প্রবাহে এ ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:), মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : এ্যাডভোকেট ফেরদৌস কবির খান, ব্যবস্থাপনা সম্পাদক: মোঃ রাসেল কবির খান, বার্তা সম্পাদক: মোরশেদ আলম পাটোয়ারী, সিনিয়র সহকারী সম্পাদক: সজীব হোসেন জয়, সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, মোঃ ইমরান হোসেন, মোঃ রাসেল সিকদার রাজু, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান (জনি), মফস্বল সম্পাদক: সঞ্জয় তালুকদার, ক্রীড়া সম্পাদক : মোকাদ্দাস মোল্লা।
২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড