জীবন নিউজ ডেস্ক: ২ বছর আগেই কর ফাঁকির মামলায় জড়িয়েছেন নেঈমার। সে মামলার ‘ধারাবাহিক প্রক্রিয়ায় বাধা সৃষ্টি’ করতে ‘ধোঁকা দেওয়া’র চেষ্টার অভিযোগে পিএসজির ফরোয়ার্ডকে ১২ লাখ ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯ কোটি ৬০ লাখ টাকা) জরিমানা করেছেন ব্রাজিলের আদালত।
মামলা-প্রক্রিয়ায় বিলম্ব করতেই নেইমার এমন চেষ্টা করছেন বলে মনে করছেন আদালত।
বিচারালয়ের সূত্র মারফত ইএসপিএন জানিয়েছে, নেইমার এবং তাঁর বাবা-মা ছাড়াও আরও তিনটি প্রতিষ্ঠানের ওপর এ জরিমানা ধার্য করা হয়েছে। মাঠের বাইরে ব্রাজিলিয়ান তারকার সবকিছু তাঁরা নিয়ন্ত্রণ করেন বলেই মঙ্গলবার এ রায় দেন আদালত। নেইমার যে পরিমাণ কর ফাঁকি দিয়েছেন, সে তুলনায় জরিমানার অঙ্কটা মাত্র ২ শতাংশ।
বিচারক কার্লোস মুতা তাঁর রায়ে বলেন, মামলা-প্রক্রিয়ায় নেইমারের ভূমিকা ‘ধোঁকা দেওয়ার মতো এবং সেটা সুবিচার নিশ্চিতকরণের বিপক্ষে’। আদালত মনে করে, বার্সেলোনা ও সান্তোসের সাবেক তারকা ‘মামলা-প্রক্রিয়ায় বাধাদান করে দীর্ঘসূত্রতা বাড়াতে চান’। দুই বছর আগে দায়ের করা সেই মামলায় নেইমারের ৫ কোটি ৫৭ লাখ ডলার মূল্যের সম্পত্তি বাজেয়াপ্ত করেছিলেন আদালত।
এ ব্যাপারে বিচারক কার্লোস মুতা তখন বলেছিলেন, বিগত বছরগুলোতে এই করের অর্থ প্রাপ্ত সুদ, আইনি খরচ এবং আর্থিক নিরাপত্তার বিষয় মাথায় রেখে কর ফাঁকির অর্থের তিন গুণ সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে।
পিএসজির তারকার বিপক্ষে অভিযোগ, ২০১১ থেকে ২০১৩ সাল পর্যন্ত পারিবারিক ব্যবসাপ্রতিষ্ঠানের মাধ্যমে কর ফাঁকি দিয়েছেন। ব্রাজিল কর কর্তৃপক্ষের মতে, নেইমার বেশ কিছু ব্যবসাপ্রতিষ্ঠানের মাধ্যমে আয়ের মূল অঙ্ক গোপন করেছেন। এতে তাঁর যেখানে ২৭ দশমিক ৫ শতাংশ কর দেওয়ার কথা ছিল, সেখানে মাত্র ১৫ থেকে ২৫ শতাংশ কর দেওয়ার রাস্তা খুলে যায়।
সূত্র: মার্কা, ইএসপিএন
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
প্রকাশক: ফয়সাল আহাম্মেদ খান, সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:), মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : ফেরদৌস কবির খান, ব্যবস্থাপনা সম্পাদক: মোঃ রাসেল কবির খান, বার্তা সম্পাদক: মোরশেদ আলম পাটোয়ারী, সিনিয়র সহ-সম্পাদক: সজীব হোসেন (জয়), সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, সহকারি সম্পাদক: মোঃ ইমরান হোসেন, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান (জনি), মফস্বল সম্পাদক: সঞ্জয় তালুকদার, এহতেশামুল হক (মাশুক), ক্রীড়া সম্পাদক : মোকাদ্দাস মোল্লা।
২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড