কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার সেকান্দরনগর সাহেব বাড়ি জামে মসজিদটি এ জেলার অন্যতম পূরাকীর্তি হিসেবে পরিচিত। ষোল শতকের দিকে নির্মিত এ জামে মসজিদটি মোঘল আমলের স্থাপত্যের এক অনন্য নিদর্শন। অপরূপ স্থাপত্য কলায় নির্মিত সেকান্দরনগর সাহেব বাড়ি জামে মসজিদটি দেশী-বিদেশী পর্যটকদের প্রতিনিয়ত বিমোহিত করেছে। তাই এ প্রাচীন মসজিদটির প্রত্মতাত্ত্বিক তাৎপর্যের কারণে জরুরী ভিত্তিতে মসজিদটি প্রত্মতত্ত্ব অধিদপ্তর কর্তৃক সংস্কার ও রক্ষণাবেক্ষণ প্রয়োজন স্থানীয় বাসিন্দা ও মসজিদটি দেখতে আসা পর্যটকদের দীর্ঘদিনের দাবী।
অন্যথায় মসজিদটি ভেঙ্গে গিয়ে এক সময় কালের গর্ভে বিলীন হয়ে যাবে। সূত্র জানায়, সেকান্দরনগর সাহেব বাড়ি জামে মসজিদটি প্রত্মতত্ত্ব অধিদপ্তরের অধীনে আনয়নের জন্য ইতিমধ্যে প্রত্মতত্ত্ব অধিদপ্তরের একজন কর্মকর্তা মসজিদটি সরেজমিনে পরিদর্শন করে ছবি ও মৌজাম্যাপসহ প্রতিবেদন দাখিল করেন। পরবর্তীকালে জানা যায় প্রত্মতত্ত্ব অধিদপ্তর কর্তৃক প্রতিবেদনটি সংস্কৃতি মন্ত্রণালয়ে অনুমোদনের জন্য প্রেরণ করা হয়ে ছিল। কিন্তু আজ পযর্ন্ত এ মসজিদটির সংস্কার ও রক্ষণাবেক্ষণের ব্যপারে কোন উদ্যোগ গ্রহণ করা হয়নি।
সেকান্দরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী কাম নৈশপ্রহরী মো. জুয়েল মিয়া বলেন, প্রায় সাড়ে চারশত বছর আগে নির্মিত পূরাকীর্তি হিসেবে পরিচিত এ মসজিদটি দেখতে প্রতিনিয়তই ভ্রমণ পিপাসু বহু মানুষ এখানে ছুটে আসে। মসজিদের ঈমাম মাওলানা সৈয়দ আবু সায়েম জানান, সেকান্দরনগর মৌজার ১নং খতিয়ানভূক্ত ৫৬৫ সাবেক দাগে ১০ শতাংশ ভূমির উপর কালের সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে মোঘল আমলের নির্মিত ঐতিহাসিক সেকান্দরনগর সাহেব বাড়ি জামে মসজিদটি। মসজিদের পবিত্রতা রক্ষার্থে সীমানা প্রাচীর করা খুব-ই দরকার। মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সৈয়দ বশির আহমেদ বলেন, মসজিদ সংলগ্ন গভীর পুকুরটির পাড় যে ভাবে ভেঙ্গে যাচ্ছে তাতে মসজিদটি হুমকীর মুখে। পুকুর ঘেসে একটি প্রতিরক্ষা দেয়াল দেওয়া খুব জরুরী। তাড়াইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লুৎফুন নাহার আমাদের সময়কে বলেন, আমি এ উপজেলায় ১ জানুয়ারি যোগদান করেছি। প্রাচীন এ মসজিদটিসহ অন্য পুরাকীর্তিগুলো রক্ষায় প্রশাসন সব সময়েই আন্তরিক। উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. কামাল উদ্দিন ভূঞা কাঞ্চন জানান, সেকান্দরনগর সাহেব বাড়ি জামে মসজিদের নির্মাণশৈলী ও স্থাপত্যে দৃষ্টিনন্দন কারুকাজের নিদর্শন প্রকাশ পায়। স্থাপত্য কলায় নির্মিত এগুলো তদারকি করার জন্য এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন তিনি।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:), মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : এ্যাডভোকেট ফেরদৌস কবির খান, ব্যবস্থাপনা সম্পাদক: মোঃ রাসেল কবির খান, বার্তা সম্পাদক: মোরশেদ আলম পাটোয়ারী, সিনিয়র সহকারী সম্পাদক: সজীব হোসেন জয়, সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, মোঃ ইমরান হোসেন, মোঃ রাসেল সিকদার রাজু, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান (জনি), মফস্বল সম্পাদক: সঞ্জয় তালুকদার, ক্রীড়া সম্পাদক : মোকাদ্দাস মোল্লা।
২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড