1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ:
জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত এ্যাথলেট শামিমা সাত্তার মিমুর মৃত্যুতে ক্রীড়া প্রতিমন্ত্রীর শোক রংপুর সাহিত্য-সংস্কৃতি পরিষদের বৈঠক মির্জা আব্বাসকে দেখতে এভারকেয়ারে গেলেন মির্জা ফখরুল ইরান যুদ্ধ বন্ধের উপায় খুঁজছেন ট্রাম্প টোকিওতে ইন্দো-প্যাসিফিক জ্বালানি নিরাপত্তা ফোরামে বাংলাদেশের অংশগ্রহণ ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর বুড়িচং থানার মাদক বিরোধী অভিযানে গ্রেফতার নেত্রকোনার মাদকব্যবসায়ী সকল ধর্মের মানুষের জন্য শান্তিপূর্ণ দেশ গড়ার অঙ্গীকার প্রধানমন্ত্রীর কুমিল্লা নগরীর চর্থায় দুর্ধর্ষ চুরি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

আইএমইডির হিসাবরক্ষণ কর্মকর্তার বিরুদ্ধে মামলা অনুমোদন

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : সোমবার, ১০ সেপ্টেম্বর, ২০১৮

পূর্ত অডিট অধিদফতরের সাবেক অডিট অ্যান্ড অ্যাকাউন্টস অফিসার ও বর্তমানে আইএমইডির প্রধান হিসাবরক্ষণ অফিসার. শামসুল হককে আসামি করে মামলার অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সরকারের ৬৫ লাখ ৯২ হাজার ৯৯৭ টাকা আর্থিক অনিয়মের অভিযোগে রোববার কমিশন সভায় মামলার এ অনুমোদন দেয়া হয়। বিষয়টি যুগান্তরকে নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য।অভিযোগ সূত্রে জানা যায়, ২০১১-২০১২ অর্থবছরে ঝালকাঠি সড়ক বিভাগের অধীন ৬টি কাজের বিপরীতে স্ট্যা¤প ক্রয় ও চুক্তিপত্র স্বাক্ষর এবং অবাস্তব কাজ দেখিয়ে সরকারের ৬৫ লাখ ৯২ হাজর ৯৯৭ টাকা আর্থিক অনিয়ম করেন।

অভিযোগটি অনুসন্ধান করেন দুদকের বরিশাল সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আবুল হাসেম কাজী। অনুসন্ধান শেষে তিনি শামসুল হকের বিরুদ্ধে দণ্ডবিধির ১৬১ ধারা এবং ১৯৭৪ সালের ২নং দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলা দায়েরের সুপারিশ করেন। কমিশন তাতে অনুমোদন দেয়।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews