1. rajubdnews@gmail.com : 24jibonnews : admink
  2. content_70a523@www.jibonnews24.com : content_70a523 :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ:
লেবাননে সংঘাত বন্ধ ও শান্তি আলোচনার আহ্বান জার্মান চ্যান্সেলরের ‘কৃষক কার্ড’ বিতরণ অনুষ্ঠানের নিরাপত্তায় বিজিবি মোতায়েন কৃষি অর্থনীতিকে ১৪৩৩ বঙ্গাব্দ উৎসর্গ করছে সরকার: নববর্ষের শুভেচ্ছা বার্তায় তথ্যমন্ত্রী হরমুজ প্রণালিতে ‘সব পক্ষকে’ নৌ-চলাচলের স্বাধীনতা নিশ্চিত করতে হবে : গুতেরেস পহেলা বৈশাখ আমাদের আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক : প্রধানমন্ত্রী দাউদকান্দিতে ট্রাক খাদে পড়ে নিহত ৭ নেত্রকোণায় ৬শ’ বোতল ভারতীয় মাদকসহ আটক ২ স্পিকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ; সংসদীয় কূটনীতিতে সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ তথ্যমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ মৌলভীবাজারের জুড়ীতে কৃষক কার্ড বিতরণের উদ্বোধন করবেন শ্রমমন্ত্রী

আজ পেলের জন্মদিন

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : মঙ্গলবার, ২৩ অক্টোবর, ২০১৮

বিশ্ব ফুটবলের এক জীবন্ত কিংবদন্তির নাম ব্রাজিল তারকা পেলে। তাকে বলা হয় লিজেন্ডদের লিজেন্ড। ১৯৪০ সালের ২৩ অক্টোবর ব্রাজিল ও ফুটবল বিশ্ব আলোকিত করতে দুনিয়ায় আগমন হয়েছিল এই ফুটবল নক্ষত্রের। ৭৮ পেরিয়ে ৭৯ বছরে পা দিলেন তিনি।

কালো মানিক খ্যাত এই মহাতারকার ক্যারিয়ার সফলতায় পূর্ণ। তার সমৃদ্ধশালী ক্যারিয়ারের গুণেই সে সময়ের ব্রাজিল ছিল অপ্রতিরোধ্য। ব্রাজিলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা এখনও তিনি। ব্রাজিলের হয়ে জিতেছেন তিন তিনটি বিশ্বকাপ। তার সময়ে টানা ২ বার বিশ্বকাপ জেতা একমাত্র দলও ব্রাজিল। তিনি ৫৮ এবং ৬২তে টানা দুইবার বিশ্বকাপ জেতার পর আরেকটি জিতেছিলেন ১৯৭০ সালে।

ব্রাজিলের হয়ে পেলের গোল ৯৫টি। তার মধ্যে ৭৭টি অফিসিয়াল এবং বাকিগুলো আনঅফিশিয়াল। বিশ্বের একমাত্র তারকা যার হ্যাটট্রিক ৯২টি। অবিশ্বাস্য হলেও পেলের কাছে যেন এটাও স্বাভাবিক!

ফিফা বিশ্বকাপে ব্রাজিলের এই মহাতারকার গোল ১২টি। তার মধ্যে ১৯৫৮ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে ওয়েলসের বিপক্ষে তারই গোলে জিতেছিল ব্রাজিল। সেমিফাইনালে ফ্রান্সের বিপক্ষে করেছিলেন হ্যাটট্রিক এবং ফাইনালে সুইডেনের বিপক্ষে জোড়া গোল করেছিল পেলে। এছাড়া ১৯৭০ বিশ্বকাপে ফাইনালে ইতালির বিপক্ষেও গোল করেছিলেন তিনি।

ফুটবল ক্যারিয়ারে অফিসিয়াল এবং আনঅফিসিয়াল মিলে ১৩৬৩ ম্যাচে ১২৮১ গোল করেছেন এই ফুটবল নক্ষত্র।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews