ঢাকা , সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo কাজাখস্তানে জাতীয় নির্বাচন, গঠিত হচ্ছে প্রেসিডেন্টপন্থী পার্লামেন্ট Logo নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন প্রধানমন্ত্রীর Logo বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু Logo সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর Logo যুক্তরাষ্ট্রে মাদক মামলায় অভিযোগ সত্ত্বেও আবার দায়িত্বে ফিরলেন মেক্সিকোর গভর্নর Logo তথ্য ও সম্প্রচার মন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান Logo জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন Logo সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর Logo ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর Logo অবৈধ ভারতীয় মোটরসাইকেলসহ চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

আজ রাতেই পৃথিবীতে আঘাত হানতে পারে এই গ্রহাণু!

প্রতিনিধির নাম :

পৃথিবীর দিকে ঘন্টায় ৩৪ হাজার কিলোমিটার বেগে ধেয়ে আসছে একটি গ্রহাণু৷ আজ বৃহস্পতিবার রাতেই পৃথিবীর উপরে এটি আছড়ে পড়তে পারে৷ বিজ্ঞানীরা জানাচ্ছেন, এটি পৃথিবীর সবচেয়ে কাছে আসতে চলেছে আজই৷

বিজ্ঞানীদের মতে, এই বিশেষ গ্রহাণুটির নাম ২০১৭ YZ4৷ বড়দিনের দিন এটি প্রথম পৃথিবীর খুব কাছে আসে৷ পৃথিবী থেকে চাঁদের দূরত্ব প্রায় ২লক্ষ ২৪ হাজার কিলোমিটার৷ সেই একই দূরত্বে চলে এসেছিল গ্রহাণুটিও৷ বিজ্ঞানীরা জানাচ্ছেন, এই বিশেষ গ্রহাণুটি ১৫ মিটার চওড়া৷ আজ রাতে এটি পৃথিবীর সবচেয়ে কাছে আসবে৷ নাসার বিজ্ঞানীরা জানাচ্ছেন, এটি পৃথিবীর পক্ষে বেশ বিপজ্জনক হতে পারে৷ যদি এটি নির্ধারিত দূরত্ব পেরিয়ে আরও কাছে এসে যায় পৃথিবীর৷

বিজ্ঞানীরা আরো জানাচ্ছেন, যদি পৃথিবী এবং গ্রহাণুটির মধ্যেকার দূরত্ব ৭ লক্ষ ৪০ হাজার ৩০০ কিলোমিটারের কাছাকাছি চলে আসে তাহলে তা যেকোন মুহূর্তে পৃথিবীর উপরে আঘাত আনতে পারে৷

আরিজনাতে মাউন্ট লেমন সার্ভে পরীক্ষা কেন্দ্রে প্রথম ধরা পরে এই গ্রহাণুর ছবি৷ এই নিয়ে ৫২তম বার এটি পৃথিবীর এত কাছে আসতে চলেছে৷ পৃথিবীর আশেপাশে মোট ১৭হাজার ৩৮৯টি গ্রহাণু ঘোরাফেরা করছে বলে জানাচ্ছেন নাসার বিজ্ঞানীরা৷ এই বছর মাত্র ১৯৮৫টি নয়া গ্রহাণুর আবিষ্কার করতে পেরেছেন বিজ্ঞানীরা৷ গত বছর ১৮৮৮টি গ্রহাণু এবং ২০১৫ সালে ১৫৭১টি গ্রহাণুর আবিষ্কার করেছিলেন বিজ্ঞানীরা৷ পৃথিবী থেকে ৬ মিলিয়ন মাইল দূরত্বের মধ্যে কোন গ্রহাণু থাকলেই তা পৃথিবীর কাছের গ্রহাণু হিসেবে ধরা হয়৷

এর আগে নাসা জানিয়েছে, ২০৩৬ সালে পৃথিবীর সঙ্গে সংঘর্ষ হতে চলেছে একটি গ্রহাণুর। তাতেই ধ্বংস হয়ে যেতে পারে মানব সভ্যতা। নাসার পক্ষ থেকে জানানো হয়েছে, ওই গ্রহাণুটির নাম অ্যাপোফিস। ২০০৪ সালেই প্রথম নজরে পড়েছিল গ্রহাণুটি। এরপর গত ১৭ বছর ধরেই গ্রহাণুটির দিকে নজর রাখছিলেন নাসার বিজ্ঞানীরা। আর শেষ পর্যন্ত তারা জানান, ২০৩৬ সালে পৃথিবীর সঙ্গে সংঘর্ষ হবে গ্রহাণুটির। এই খবরের সত্যতা স্বীকার করে নিয়েছেন ডুয়েন ব্রাউন নামে ওয়াশিংটন হেডকোয়ার্টারের এক কর্মকর্তা। সূত্র: কলকাতা টুয়েন্টিফোর।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০১:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০১৭
২৮ বার পঠিত হয়েছে