1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ:
ডিএনসির অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার বাণিজ্যমন্ত্রীর সাথে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর অভিনেতা বৈদ্যনাথ সাহা আর নেই যুক্তরাষ্ট্র–ইসরাইলের যৌথ হামলায় নিহত আয়াতুল্লাহ আলী খামেনি, নতুন সুপ্রিম লিডার মোজতবা খামেনি নতুন সর্বোচ্চ নেতার নাম ঘোষণা করল ইরান শাহজালাল বিমানবন্দরে আজ ৩৮ ফ্লাইট বাতিল পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সড়ক থেকে ব্যানার দ্রুত অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর

আন্তর্জাতিক কন্যা শিশু দিবস আজ !

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : বুধবার, ১১ অক্টোবর, ২০১৭

আন্তর্জাতিক কন্যা শিশু দিবস বুধবার (১১ অক্টোবর)। পৃথিবীজুড়ে লিঙ্গ বৈষম্য দূর করতে ২০১২ সালের ১১ অক্টোবর প্রথম এ দিবসটি পালন করা হয়।
জাতিসংঘের সদস্য রাষ্ট্রসমূহ প্রতিবছর এ দিবসটি পালন করে থাকে।

নারীদের শিক্ষার অধিকার, পরিপুষ্টি, আইনি সহায়তা ও ন্যায় অধিকার, চিকিৎসা সুবিধা ও বৈষম্য থেকে সুরক্ষা, নারীর বিরুদ্ধে হিংসা ও বলপূর্বক বাল্যবিবাহ বন্ধে কার্যকর ভূমিকা পালনের উদ্দেশ্যে এ দিবসের সূচনা করা হয়।

ইউনেস্কো মহাসচিব মিজ ইরিনা বোকোভা’র দেয়া বার্তা অনুযায়ী আন্তর্জাতিক কন্যা শিশু দিবস-২০১৭-এর প্রতিপাদ্য “এমপাওয়ার গার্লস: ইমারজেন্সি রেসপন্স অ্যান্ড রেসিলেন্স প্ল্যানিং”। যার অর্থ “নারীদের ক্ষমতায়নে জরুরি সহায়তা ও প্রতিরোধ পরিকল্পনা”। বিভিন্ন বেসরকারি সংস্থার উদ্যোগে বাংলাদেশেও দিবসটি পালন করা হচ্ছে।

এ উপলক্ষে ব্র্যাক, এসিড সারভাইভারস ফাউন্ডেশন এবং অস্ট্রেলীয় হাইকমিশনের যৌথ উদ্যোগে বুধবার সকাল সাড়ে ১০টায় কৃষিবিদ ইন্সটিটিউটের থ্রিডি সেমিনার হলে এক আলোচনা সভা ও পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে বাল্যবিবাহ প্রতিরোধে ভূমিকা রাখার স্বীকৃতি হিসেবে দেশের ছয়জন কন্যাশিশুকে পুরস্কার দেয়া হবে।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন মমতাজ বেগম এমপি। বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলীয় হাইকমিশনার (ভারপ্রাপ্ত) স্যালী-এ্যান ভিনসেন্ট এবং বিশিষ্ট মনোবিজ্ঞানী ড. মেহতাব খানম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। ব্র্যাকের জেন্ডার জাস্টিস এ্যান্ড ডাইভারসিটি, সামাজিক ক্ষমতায়ন এবং সমন্বিত উন্নয়ন কর্মসূচির পরিচালক আন্না মিন্জ এতে সভা প্রধানের দায়িত্ব পালন করবেন।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews