ঢাকা , শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo বাগেরহাটে বেওয়ারিশ কুকুরকে ভ্যাকসিন দেয়া শুরু Logo ফিলিপাইনে ফেরিতে আগুনে ৫ জনের মৃত্যু Logo বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে কার্বন ক্রেডিট পাবে বাংলাদেশ Logo হংকংয়ের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে বহুমুখী রপ্তানিতে জোর Logo গাজীপুরে শব্দদূষণ রোধে সাইলেন্ট র‌্যালি ও মতবিনিময় Logo বগুড়ায় সাজাপ্রাপ্ত মাদক কারবারি ও ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার Logo ইরানের হামলার জবাবে ৫টি তেলবাহী জাহাজ ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের Logo পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর Logo বাংলাদেশের বিপক্ষে টেস্টের পর জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে আফগানিস্তান Logo মার্কিন প্রভাব সুসংহত করতে লাতিন আমেরিকা সফর শুরু রুবিওর

আর্জেন্টিনা দলে এবার ইনজুরিতে বানেগা

প্রতিনিধির নাম :

গোলরক্ষক সার্জিও রোমেরো এবং মিডফিল্ডার ম্যানুয়েল লানজিনি ইতোমধ্যে ইনজুরির কারণে আর্জেন্টিনার বিশ্বকাপ দল থেকে ছিটকে গেছেন। এই দুই তারকা ছিটকে যাওয়ার পর নতুন করে ইনজুরিতে আক্রান্ত হয়েছেন দলটির আরেক মিডফিল্ডার এভার বানেগা।

তবে, তার সেরে উঠতে কতদিন লাগবে বা তিনি বিশ্বকাপে খেলতে পারবেন কি না এ বিষয়ে চূড়ান্ত কোনো তথ্য পাওয়া যায়নি। আর্জেন্টিনা দলের ফিজিক্যাল ট্রেনার জর্জ দেসিও বলেছেন, ‘বানেগা ইনজুরিতে আক্রান্ত হয়েছে এবং দুইটি ট্রেনিং সেশন মিস করেছে।’

গত আসরের ফাইনাল ম্যাচে জার্মানির কাছে ১-০ গোলে হেরে রানার আপ হয়েছিল আর্জেন্টিনা। বিশ্বকাপে এখন পর্যন্ত আর্জেন্টিনা পাঁচবার ফাইনাল খেলেছে। এর মধ্যে তারা দুইবার চ্যাম্পিয়ন হয়েছে ও তিনবার রানার আপ হয়েছে। ১৯৭৮ ও ১৯৭৬ সালে শিরোপা ঘরে তুলেছিল আর্জেন্টিনা। আর ১৯৩০, ১৯৯০ ও ২০১৪ সালে রানার আপ হয় দলটি।

বিশ্বকাপে গ্রুপ ‘ডি’তে লড়াই করবে আর্জেন্টিনা। এই গ্রুপে অন্য তিনটি দল হচ্ছে আইসল্যান্ড, ক্রোয়েশিয়া ও নাইজেরিয়া। আগামী ১৬ জুন আইসল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে আর্জেন্টিনা। ২১ জুন তাদের প্রতিপক্ষ ক্রোয়েশিয়া। ২৬ জুন নাইজেরিয়ার মুখোমুখি হবে লিওনেল মেসির দল।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৭:২৫ পূর্বাহ্ন, শনিবার, ৯ জুন ২০১৮
১৫ বার পঠিত হয়েছে