1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ:
কুমিল্লা সিটি কর্পোরেশনের নতুন প্রশাসক ইউসুফ মোল্লা টিপু জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত এ্যাথলেট শামিমা সাত্তার মিমুর মৃত্যুতে ক্রীড়া প্রতিমন্ত্রীর শোক রংপুর সাহিত্য-সংস্কৃতি পরিষদের বৈঠক মির্জা আব্বাসকে দেখতে এভারকেয়ারে গেলেন মির্জা ফখরুল ইরান যুদ্ধ বন্ধের উপায় খুঁজছেন ট্রাম্প টোকিওতে ইন্দো-প্যাসিফিক জ্বালানি নিরাপত্তা ফোরামে বাংলাদেশের অংশগ্রহণ ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর বুড়িচং থানার মাদক বিরোধী অভিযানে গ্রেফতার নেত্রকোনার মাদকব্যবসায়ী সকল ধর্মের মানুষের জন্য শান্তিপূর্ণ দেশ গড়ার অঙ্গীকার প্রধানমন্ত্রীর কুমিল্লা নগরীর চর্থায় দুর্ধর্ষ চুরি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

আশুলিয়ায় ফিল্মি স্টাইলে স্বর্ণালঙ্কার লুট, হাত বোমার আঘাতে দুই জন আহত,,

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : শুক্রবার, ১ জুন, ২০১৮

সাভারের: আশুলিয়ায় বোমা  ফাটিয়ে এক জুয়েলারী ব্যাবসায়ীর কাছ থেকে ৪০ ভরি স্বর্নালঙ্কার লুট করেছে ছিনতাইকারীরা। এ সময় হাত বোমা  বিস্ফোরনে ঐ ব্যবসায়ীও কর্মচারী আহত হয়েছেন । তাদের উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে।

বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে আশুলিয়ার কুমকুমারী বাজার এলাকায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।

প্রত্যেক্ষদর্শীরা জানান, ছিনতাইয়ের শিকার সততা জুয়েলার্সের মালিক বিপ্লব সরকার প্রতিদিনের মতো রাতে জুয়েলারী দোকান বন্ধ করে ব্যাগে স্বর্ণালঙ্কার নিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় প্রাইভেটকারে করেএকদল ছিনতাইকারী হাত বোমা ফাটিয়ে  আতঙ্ক সৃষ্টি করে তার সাথে থাকা ৪০ ভরি স্বর্নালঙ্কার ছিনিয়ে নেয়। এতে বোমার বিস্ফোরনে বিপ্লব সরকার ও কর্মচারী বিদ্যুৎ রায় আহত হন। এসময় আশেপাশের লোকজন ভয়ে ছুটাছুটি করতে শুরু করে। এই সুযোগে ছিনতাইকারীরা নির্ভিগ্নে পালিয়ে যায়।

আশুলিয়া থানার উপপরিদর্শক শহিদুল ইসলাম (পিপি এম) জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে ছিনতাইকারীরা আগে থেকেই ওৎ পেতে ছিল। এ ঘটনায় আশুলিয়া থানায় অজ্ঞাতদের আসামী করেএকটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে পাশাপাশি ছিনতাই হওয়া স্বর্নালঙ্কার উদ্ধার এবং ছিনতাইকারীদের আটকের চেষ্টা চলছে।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews