ঢাকা , সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo সেনা পাহারায় আল-আকসায় ঢুকে পড়ল শত শত ইসরাইলি Logo মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন Logo কোস্টগার্ডকে আরও কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির Logo জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী Logo কুবি-র সহযোগী অধ্যাপকের নিখোঁজ ছেলে ইশিয়াত শাহরিয়ারের লাশ উদ্ধার Logo উত্তর কোরিয়ার জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থার প্রস্তাব প্রত্যাখ্যান Logo পুরোনো কোনো গন্ধেই ফিরে আসে শৈশবের স্মৃতি ! Logo ১১ নম্বর ভরপাশা বিএনপির পূর্ণাঙ্গ কমিটিতে দায়িত্ব পাওয়ায় জুবেল জমাদ্দারকে শুভেচ্ছা Logo সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি Logo তথ্য মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

উইকেট নেয়ার তালিকায় বাংলাদেশ ১২তম!

প্রতিনিধির নাম :

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের ২য় ওয়ানডের আগে বাংলাদেশের বড় দুশ্চিন্তা হয়ে দাড়িয়েছে বোলিং অ্যাটাক। পুরো সিরিজেই চোখে পড়েছে টাইগারদের নখদন্তহীন বোলিং। আশ্চর্যজনক হলেও সত্য, পুরো বছরে প্রতিপক্ষের উইকেট নেয়ার তালিকায় বাংলাদেশের অবস্থান ১২তম!

মোস্তাফিজ ইনজুরিতে ছিটকে যাওয়ায় প্রোটিয়াদের বিপক্ষে বাংলাদেশের চ্যালেঞ্জটা বেড়ে যাচ্ছে আরো। দলের একমাত্র বোলিং বিকল্প অফস্পিনার মেহেদী হাসান মিরাজ।

সিরিজের এখন ঠিক মাঝপথ। বাংলাদেশ দল হয়তো ভাবছে, অভিশপ্ত দক্ষিণ আফ্রিকা সফর যত দ্রুত শেষ হয় ততই মঙ্গল। কেননা খারাপ সময়ে সবকিছুই যেনো হাঁটে উল্টোপথে।

মুশফিক-মাশরাফিদের পারফরম্যান্সও এখন আতশ কাচের নিচে। টেস্টের পর নিজেদের প্রিয় ফরম্যাট ওয়ানডেতে এসেও বড় ধাক্কা। ব্যর্থতার পেছনে সবচেয়ে বেশি করে চোখে পড়ছে বোলিং দৈন্যতাই।

১ম ওয়ানডেতে ২৭৯ রানে লক্ষ্য তাড়া করা দক্ষিণ আফ্রিকার একটি উইকেটও নিতে পারেনি টাইগাররা। বোলারদের এই ব্যর্থতা অবশ্য নতুন কিছু নয়। গত চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমিফাইনাল খেলা বাংলাদেশের বোলাররা ৪ ম্যাচে নিয়েছেন মাত্র ১২ উইকেট!

পুরো বছরের হিসাবটা আরও করুণ। ২০১৭ থেকে এখন পর্যন্ত ১২ ওয়ানডে খেলে বাংলাদেশের শিকার মাত্র ৫৭ উইকেট। যা প্রতিপক্ষের উইকেট নেয়ার তালিকায় ১২তম! এমনকি আরব আমিরাতের মতো দলও মাত্র ৭ ওয়ানডেতেই নিয়েছে ৫৭ উইকেট। সমান ১২ ম্যাচে জিম্বাবুয়ের শিকার ৮৩ আর ১ ম্যাচ বেশি খেলা আফগানিস্তান নিয়েছে ৯৪ উইকেট।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ১০:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০১৭
২২ বার পঠিত হয়েছে