1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ:
শেয়ারবাজারে বড় পতন, সূচক কমেছে ২৩১ পয়েন্ট পাঁচ বলে পাঁচ উইকেট নিয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে বিশ্ব রেকর্ড রানডেলের নেত্রকোণায় ঈদ উপলক্ষে ব্যাংক কর্মকর্তাদের নিয়ে পুলিশের নিরাপত্তা সভা উদ্ধার হওয়া ২২ ইরানি নাবিককে হাসপাতাল থেকে ছাড়পত্র দিল শ্রীলঙ্কা পোশাক শ্রমিকদের বেতন-বোনাস সময়মতো নিশ্চিত করতে ফোকাল পয়েন্ট নিয়োগ গুম হওয়া ব্যক্তিদের পরিবারকে ভাতা দিতে প্রধানমন্ত্রীকে চিঠি দেব: মির্জা ফখরুল বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন ‘চলেন যুদ্ধে যাই’ তেহরানে তেল স্থাপনায় ইসরায়েলের হামলা যুদ্ধের আতঙ্কে ঢাকার বাজারে সয়াবিন তেলের টান স্বাধীনতা দিবসে থাকবে না আলোকসজ্জা: স্বরাষ্ট্রমন্ত্রী

উড়ন্ত ট্রেন নিয়ে আসছে চীন

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : রবিবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৮
প্রথমবারের মত উড়ন্ত ট্রেন নিয়ে আসছে চীন। পরিবহন প্রযুক্তিকে কাজে লাগিয়ে নিয়ে আসছে ‘স্কাইট্রেন’ নামক উড়ন্ত ট্রেন৷ সংবাদ মাধ্যমের তথ্য অনুসারে পূর্বচীনের শ্যানডং অঞ্চলের কিংডাওতে প্রাথমিকভাবে পরীক্ষা করা হয় নতুন ট্রেনটিকে৷
সাধারণ ভূগর্ভস্থ ট্রেনগুলোর থেকে তিনগুণ বেশি পরিষেবা দিবে এই ‘স্কাইট্রেন’৷ এমনটাই মনে করছেন চিনা ইঞ্জিনিয়াররা৷ আকাশপথে ট্রাফিক জ্যামের সমস্যাও অনেক কম থাকবে৷ ফলে, যাত্রীরা দ্রুত পৌঁছতে পারবেন গন্তব্যে৷ এছাড়া, ট্রেনটির নানাবিধ সুবিধা মার্কেটে ট্রেনটির চাহিদাকেও বাড়াবে অনেকাংশে৷ যা বাড়াবে বাণিজ্যিক লভ্যাংশকে, সমৃদ্ধ করবে দেশের আয়কে৷ যাত্রাপথের পাহাড়ঘেরা মনোরম পরিবেশ যাত্রীদের এক অনন্য অনুভূতি দেবে বলে মনে করছে কর্তৃপক্ষ৷
যাত্রীরা ‘স্কাইট্রেন’ এর পরিষেবাটি পেতে চলেছেন সিআরআরসি কিংডাও সিফ্যাং কোম্পানি লিমিটেডের দৌলতে৷ ৫১০ জন যাত্রী একসঙ্গে চড়তে পারবেন ট্রেনটিতে৷ ঘন্টায় ৭০ কিমি বেগে দৌড়বে এই ট্রেন৷ প্রজেক্টটির টেকনিক্যাল ডিরেক্টর এ বিষয়ে সংবাদমাধ্যমে মন্তব্য করেন৷
তিনি জানান, আধুনিক পার্মানেন্ট ম্যাগনেন্ট মোটর টেকনোলজিকে ব্যবহার করে তৈরি করা হয়েছে এই আধুনিক ট্রেন৷ যার আধুনিক সুযোগ-সুবিধা যাত্রীদের এক অন্য ধরণের অভিজ্ঞতা দেবে৷

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews