1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ:
কুমিল্লা সিটি কর্পোরেশনের নতুন প্রশাসক ইউসুফ মোল্লা টিপু জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত এ্যাথলেট শামিমা সাত্তার মিমুর মৃত্যুতে ক্রীড়া প্রতিমন্ত্রীর শোক রংপুর সাহিত্য-সংস্কৃতি পরিষদের বৈঠক মির্জা আব্বাসকে দেখতে এভারকেয়ারে গেলেন মির্জা ফখরুল ইরান যুদ্ধ বন্ধের উপায় খুঁজছেন ট্রাম্প টোকিওতে ইন্দো-প্যাসিফিক জ্বালানি নিরাপত্তা ফোরামে বাংলাদেশের অংশগ্রহণ ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর বুড়িচং থানার মাদক বিরোধী অভিযানে গ্রেফতার নেত্রকোনার মাদকব্যবসায়ী সকল ধর্মের মানুষের জন্য শান্তিপূর্ণ দেশ গড়ার অঙ্গীকার প্রধানমন্ত্রীর কুমিল্লা নগরীর চর্থায় দুর্ধর্ষ চুরি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

এবার বেড়েছে পেঁয়াজ ও ডিমের দামও

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : শনিবার, ১৪ অক্টোবর, ২০১৭

ঢাকা: রাজধানীর বাজারগুলোতে কাঁচাসবজির দাম বৃদ্ধি। নতুন করে দাম বেড়েছে পেঁয়াজ ও ডিমের। হালিতে ডিমের দাম বেড়েছে ৪ টাকা। পেঁয়াজের কেজি প্রতি দাম বেড়েছে ৫ টাকা।
তবে কিছুটা দাম কমেছে কাঁচামরিচের। আজকের বাজার দরে প্রতি কেজি কাঁচামরিচ ১৪০ টাকা। শুক্রবার রাজধানীর রামপুরা, খিলগাঁও ও শান্তিনগরের বিভিন্ন বাজার ঘুরে এ তথ্য পাওয়া গেছে। তবে বাজার ভেদে সবজির দামের পার্থক্য রয়েছে ৫ থেকে ১০ টাকার ওপরে।
ব্যবসায়ীরা জানিয়েছেন, বাজারে সবজির সরবরাহ বেড়েছে। শীতকাল শুরু না হলেও শীতের কিছু সবজি ইতোমধ্যে বাজারে চলে এসেছে। সরবরাহ বাড়ার কারণে দাম কিছুটা কমেছে।
সবজির দাম কমলেও বাড়ার তালিকায় নতুন করে স্থান করে নিয়েছে পেঁয়াজ ও ডিম। আগের সপ্তাহের তুলনায় কেজিতে ৫ টাকা বেড়ে প্রতিকেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫৫ টাকা কেজি দরে। আর ডিমের হালিতে ৪ টাকা বেড়ে প্রতি হালি বিক্রি হচ্ছে ৩২ টাকা।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews