1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ:
কুমিল্লা নগরীর চর্থায় দুর্ধর্ষ চুরি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শরীরে জিংকের ঘাটতি পূরণে করণীয় ইরাকের আকাশে যুক্তরাষ্ট্রের রিফুয়েলিং বিমান বিধ্বস্ত জয় দিয়ে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ ঈদের ছুটিতে সীমিত আকারে চলবে আমদানি-রপ্তানি কার্যক্রম : এনবিআর জয়পুরহাটে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত মাগুরায় অনিয়মের দায়ে দু’টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা ভেনেজুয়েলার আইন প্রণেতারা যুক্তরাষ্ট্রের চাওয়া খনি আইন সংস্কার বিষয়ে সম্মত রেকর্ডের পঞ্চম উষ্ণতম ফেব্রুয়ারি, ইউরোপে অস্বাভাবিক বৃষ্টিপাত

এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী, ২০১৮

সারাদেশে একযোগে শুরু হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা। বৃহস্পতিবার সকাল ১০টায় এই পরীক্ষা শুরু হয়। চলবে দুপুর একটা পর্যন্ত। এছাড়া বিকালের পরীক্ষা অনুষ্ঠিত হবে দুপুর দুইটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত।

বার্তা সংস্থা বাসস জানিয়েছে, এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় ২০ লাখ ৩১ হাজার ৮৮৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে। এরমধ্যে ১০ লাখ ২৩ হাজার ২১২ জন ছাত্র এবং ১০ লাখ ৮ হাজার ৬৮৭  ছাত্রী। ৩ হাজার ৪১২টি কেন্দ্রে ওই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বুধবার মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী জানিয়েছিলেন, ২০১৭ সালে এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট ১৭ লাখ ৮৬ হাজার ৬১৩ জন পরীক্ষার্থী অংশ নিয়েছিল। গতবছরের চেয়ে এবার পরীক্ষার্থী বেড়েছে ২ লাখ ৪৫ হাজার ২৮৬ জন।

শিক্ষামন্ত্রী জানান, চলতি বছর এসএসসিতে মোট পরীক্ষার্থী ১৬ লাখ ২৭ হাজার ৩৭৮ জন, মাদ্রাসা বোর্ডের অধীন দাখিল পরীক্ষায় ২ লাখ ৮৯ হাজার ৭৫২ জন এবং কারিগরিতে এক লাখ ১৪ হাজার ৭৬৯ জন পরীক্ষার্থী রয়েছে। এছাড়াও বিদেশে অবস্থিত মোট ৮টি কেন্দ্রে ৪৫৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষার্থীকে অবশ্যই পরীক্ষা কক্ষে প্রবেশ করতে হবে। কেন্দ্রসচিব ছাড়া অন্য কেউ মোবাইল ফোন বা ইলেকট্রনিক ডিভাইস নিয়ে কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না। কেন্দ্রসচিব ছবি তোলা যায় না এমন মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন।

তত্ত্বীয় পরীক্ষা শেষ হবে ২৫ ফেব্রুয়ারি। এরপর ২৬ ফেব্রুয়ারি থেকে শুরু হবে ব্যবহারিক পরীক্ষা। শেষ হবে ৪ মার্চ।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews