ঢাকা , মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ফুটবল মাঠে মৃত্যুর মিছিল, সুদানে সেনাবাহিনীর ড্রোন হামলায় নিহত ১৫ Logo নিকার সভায় নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন Logo জননিরাপত্তা নিশ্চিত করতে গোপালগঞ্জে বিজিবির ছয় প্লাটুন Logo পাবনা মানসিক হাসপাতালে দালালবিরোধী অভিযানে আটক ৬ Logo সানা থেকে রিয়াদ, মরুভূমি পেরিয়ে ইয়েমেনিদের অনিশ্চিত যাত্রা Logo ডিজিটাল প্রযুক্তি ও দক্ষতা উন্নয়নে গুরুত্ব দিতে বিশ্ববিদ্যালয়গুলোকে রাষ্ট্রপতি Logo শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্ন ভেঙে প্রথমবার সাফের ফাইনালে পাকিস্তান Logo ডেভিস কাপে ১৪ দেশের মধ্যে ষষ্ঠ বাংলাদেশ Logo সীমান্তে চোরাচালানবিরোধী অভিযানে প্রায় ৫ লাখ টাকার পণ্য জব্দ Logo দক্ষিণ সুদানের প্রথম জাতীয় নির্বাচন আবারও পেছাল

কথা সাহিত্যিক শওকত আলী আর নেই

প্রতিনিধির নাম :

কথাসাহিত্যিক শওকত আলী আর নেই। আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বরেণ্য এই কথাসাহিত্যিক মারা যান। (ইন্না লিল্লাহি…রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। পারিবারিক সূত্রে জানা গেছে, সকাল ৮টা ১৫ মিনিটে শওকত আলী শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন
দুপুরের পর সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নিয়ে আসা হবে। পরে আজই তাকে জুরাইন কবরস্থানে দাফন করা হবে।
ফুসফুসের সংক্রমণ, কিডনি জটিলতা ও হৃদযন্ত্রের সমস্যা নিয়ে গত ৪ঠা জানুয়ারি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন শওকত আলী।

পরে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়।
উল্লেখ্য, শওকত আলী ১৯৩৬ সালে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর দিনাজপুর জেলায় জন্মগ্রহণ করেন। দেশ বিভাগের সময় তার পরিবার বাংলাদেশ চলে আসে। তিনি বাংলা একাডেমি পুরস্কার, একুশে পদক, হুমায়ূন কবির স্মৃতি পুরস্কার, অজিত গুহ স্মৃতি সাহিত্য পুরস্কার, ফিলিপস সাহিত্য পুরস্কারসহ অসংখ্য পুরস্কারে ভূষিত হয়েছেন।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৫:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী ২০১৮
৮৪ বার পঠিত হয়েছে