ঢাকা , বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo বাগেরহাটে বেওয়ারিশ কুকুরকে ভ্যাকসিন দেয়া শুরু Logo ফিলিপাইনে ফেরিতে আগুনে ৫ জনের মৃত্যু Logo বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে কার্বন ক্রেডিট পাবে বাংলাদেশ Logo হংকংয়ের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে বহুমুখী রপ্তানিতে জোর Logo গাজীপুরে শব্দদূষণ রোধে সাইলেন্ট র‌্যালি ও মতবিনিময় Logo বগুড়ায় সাজাপ্রাপ্ত মাদক কারবারি ও ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার Logo ইরানের হামলার জবাবে ৫টি তেলবাহী জাহাজ ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের Logo পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর Logo বাংলাদেশের বিপক্ষে টেস্টের পর জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে আফগানিস্তান Logo মার্কিন প্রভাব সুসংহত করতে লাতিন আমেরিকা সফর শুরু রুবিওর

করোনার হানার পরও আইপিএল চালানোর পক্ষে আয়োজকরা

প্রতিনিধির নাম :

স্পোর্টস ডেস্ক : পুরো ভারত করোনায় জর্জরিত হলেও জৈব সুরক্ষা বলয়ের মধ্যে রেখে আইপিএল চালিয়ে যাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড। কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি। সুরক্ষা বলয় ভেদ করে করোনা হানা দিয়েছে কলকাতা নাইট রাইডার্স এবং চেন্নাই সুপার কিংস শিবিরে। এরপরই টনক নড়েছে, প্রশ্ন উঠেছে। আইপিএলের আসর চালিয়ে যাওয়া উচিত কিনা? তবে এখন পর্যন্ত স্থগিত করার কোনো খবর আসেনি।
কলকাতা নাইট রাইডার্সের দুই ক্রিকেটারের করোনা শনাক্ত হওয়ায় মাত্র ৮ ঘণ্টা আগে স্থগিত হয়েছে আইপিএলের কলকাতা-ব্যাঙ্গালুরুর ম্যাচ। জৈব সুরক্ষার বলয়ের মধ্যেই বরুণ চক্রবর্তী ও সন্দীপ ওয়ারিয়ারের পজিটিভ হওয়ার ঘটনায় আসর নিয়েও দেখা দিয়েছে শঙ্কা। এমনকি করোনা সন্দেহে আইসোলেশনে আছেন কেকেআরের অজি পেসার প্যাট কামিন্স। স্থগিত হওয়া ম্যাচটি কবে হবে কিংবা আসরের ভবিষ্যৎ নিয়ে এখনো কোনো মন্তব্য করনি আইপিএল কর্তৃপক্ষ।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৭:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ মে ২০২১
১৪ বার পঠিত হয়েছে