1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ:
কুমিল্লা সিটি কর্পোরেশনের ৮৩৩ জন কর্মীর মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের আর্থিক সহায়তা বিতরণ পহেলা বৈশাখ কৃষক কার্ড কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত দেশে সপ্তাহব্যাপী ঈদের ছুটি শুরু প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ, এক অভূতপূর্ব কর্মযজ্ঞ: মাহদী আমিন ইরান যুদ্ধে ১৩ মার্কিন সেনা নিহত, আহত ২০০ গাবতলী বাস টার্মিনাল পরিদর্শনে আইজিপি ও ডিএমপি কমিশনার ট্রাম্পের কথা শুনবে না ন্যাটো নিজামউদ্দীন কায়সারকে দলে ফেরানোর দাবি কুমিল্লা বিএনপি নেতাকর্মীদের আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ানোর জন্য অনলাইন সিস্টেম চালু

‘কুরুচিপূর্ণ’ মন্তব্যের অন্যরকম প্রতিবাদ চঞ্চল চৌধুরীর

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : মঙ্গলবার, ১১ মে, ২০২১

বিনোদন ডেস্ক : মা দিবসে ফেসবুকে মায়ের সঙ্গে একটি ছবি পোস্ট করেন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। ক্যাপশনে লেখেন ‘মা’। ছবিটি ফেসবুকে প্রকাশের পর ধর্ম নিয়ে নানাবিধ ‘কুরুচিপূর্ণ’ মন্তব্যের শিকার হন এই অভিনেতা। প্রতিবাদে তিনি বেঁধেছেন কবিতা; শুনিয়েছেন মানবতার মন্ত্র। রোববার (০৯ মে) মা দিবসে ফেসবুকে ছবিটি প্রকাশের পর মায়ের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়েছেন অনেকে। কিন্তু কেউ কেউ আবার ধর্ম নিয়ে ‘বিরূপ’ মন্তব্য করেছেন। আর শিল্পী চঞ্চল চৌধুরী প্রতিবাদের অস্ত্র হিসেবে কবিতা লিখেছেন। সোমবার (১০ মে) নিজের ফেসবুক পেজে ‘ধর্ম’ শিরোনামে নিজের লেখা একটি কবিতা তিনি আবৃত্তি করে প্রকাশ করেছেন।

কবিতার ছন্দে ছন্দে মানবতার মন্ত্র তুলে ধরে চঞ্চল বলছেন, ‘ধর্ম নিয়ে বাড়াবাড়ি, মানুষ নিয়ে নয়/ এমনি করে সভ্যতা শেষ, হচ্ছো তুমি ক্ষয়/ধর্ম রক্ষের ঝাণ্ডা তোমায় কে দিয়েছে ভাই/ধর্ম নিয়ে ব্যবসা করো, জ্ঞান কী তোমার নাই?/ সব ধর্মই এক কথা কয়, মানুষ সেবা করো/ধর্মের নামে ব্যবসা করে ভাবছো তুমি বড়…।’
এর আগে ‘কুরুচিপূর্ণ’ মন্তব্যকারীদের উদ্দেশে তিনি বলেন, ‘আমি হিন্দু নাকি মুসলিম, তাতে আপনাদের লাভ বা ক্ষতি কি? সকলেরই সবচেয়ে বড় পরিচয় ‘মানুষ’। ধর্ম নিয়ে এসকল রুচিহীন প্রশ্ন ও বিব্রতকর আলোচনা সব ক্ষেত্রে বন্ধ হোক। আসুন, সবাই মানুষ হই।’

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews