ঢাকা , সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo গাজীপুরে ট্রাক-বাস সংঘর্ষে ২ জন নিহত Logo বিক্ষোভে জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান Logo ভয়াবহ ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ায় ত্রাণের অপেক্ষায় হাজার হাজার মানুষ Logo অস্ট্রেলিয়াকে হারিয়ে টেস্টে বাংলাদেশের ঐতিহাসিক জয় Logo অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের প্রধানমন্ত্রীর অভিনন্দন Logo ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী Logo বাংলাদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই : প্রধানমন্ত্রী Logo প্রস্তুতি ম্যাচে ইনজুরিতে বাবর Logo নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১ Logo ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত ২০, হাজার হাজার মানুষকে সরিয়ে নেওয়া হচ্ছে

কুষ্টিয়ায় স্বামীকে জেলে দিলো স্ত্রী

প্রতিনিধির নাম :

জীবন নিউজ, কুষ্টিয়া: কুষ্টিয়ার মিরপুরে মাদকাসক্ত স্বামীকে জেলে দিলো তার স্ত্রী। মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ডের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সূবর্না রানী সাহা জানান, বারুইপাড়া ইউনিয়নের শওড়াবাড়ী গ্রামের মৃত আনসার মন্ডলের ছেলে ভাষা মন্ডল (৩৫) গাঁজাসেবন করে স্ত্রী-সন্তানের উপর নির্যাতন চালিয়ে আসছিলো। মঙ্গলবার সকালে সে নেশাগ্রস্থ হয়ে স্ত্রী-সন্তানের উপর হামলা ও বাড়ী-ঘর ভাংচুর করে। তার এ আচরণে অতিষ্ঠ হয়ে তার স্ত্রী পুলিশকে অবহিত করেন। পরে আহাম্মদপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মাজাহারুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ ওই বাড়ীতে অভিযান চালিয়ে ৫ পুরিয়া গাঁজাসহ তাকে আটক করেন।
পরে ভ্রাম্যমান আদালতে হাজির করলে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯ (১০) ধারায় তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ১১:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ নভেম্বর ২০১৭
১৮ বার পঠিত হয়েছে