ঢাকা , বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo বাগেরহাটে বেওয়ারিশ কুকুরকে ভ্যাকসিন দেয়া শুরু Logo ফিলিপাইনে ফেরিতে আগুনে ৫ জনের মৃত্যু Logo বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে কার্বন ক্রেডিট পাবে বাংলাদেশ Logo হংকংয়ের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে বহুমুখী রপ্তানিতে জোর Logo গাজীপুরে শব্দদূষণ রোধে সাইলেন্ট র‌্যালি ও মতবিনিময় Logo বগুড়ায় সাজাপ্রাপ্ত মাদক কারবারি ও ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার Logo ইরানের হামলার জবাবে ৫টি তেলবাহী জাহাজ ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের Logo পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর Logo বাংলাদেশের বিপক্ষে টেস্টের পর জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে আফগানিস্তান Logo মার্কিন প্রভাব সুসংহত করতে লাতিন আমেরিকা সফর শুরু রুবিওর

খাগড়াছড়িতে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

প্রতিনিধির নাম :

খাগড়াছড়িতে স্ত্রী হত্যার দায়ে স্বামী নিজাম উদ্দিনকে (৩১) মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। রবিবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এবং জেলা ও দায়রা জজ রেজা মো. আলমগীর হাসান এ রায় ঘোষণা করেন। একই সাথে আসামিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

জানা গেছে, ২০১৮ সালের ৪ অক্টোবর গভীর রাতে খাগড়াছড়ির শালবন এলাকায় নিজ ঘরে স্ত্রী শিরিন আক্তারকে (২৪) শ্বাসরোধ করে হত্যা করে নিজাম উদ্দিন। ওই দিন শিরিনের বাবা তাজুল ইসলাম বাদী হয়ে নিজামকে আসামি করে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
চলতি বছরের ২৫ মার্চ নিজামকে আসামি করে চার্জশীট দেয় পুলিশ। আদালত রাষ্ট্রপক্ষের ১০ জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহণ শেষে এই রায় প্রদান করেন। এদিকে রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন নিহত শিরিনের বাবা তাজুল ইসলাম। এটিকে একপেশে রায় দাবি করে আপিল করার কথা জানিয়েছেন আসামি নিজাম উদ্দিন।

পাবলিক প্রসিকিউটর এডভোকেট বিধান কানুনগো রায়ে সন্তুষ্টি প্রকাশ করে বলেন, মামলা চলাকালীন রাষ্ট্রপক্ষ মোট ১০ জনের স্বাক্ষ্য আদালতে উপস্থাপন করা হয়। মাত্র এক বছরের মাথায় আদালত রায় ঘোষণা করেন। অপর দিকে আসামি পক্ষের আইনজীবি এডভোকেট মো. আরিফ এ রায়ের বিরুদ্ধে আপীল করা হবে বলে জানান।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৯:০০ পূর্বাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০১৯
১৬ বার পঠিত হয়েছে