1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ:
চট্টগ্রামে নির্মাণ শ্রমিক হত্যা মামলার আসামি কুমিল্লা থেকে গ্রেফতার ইরানি গ্যাসক্ষেত্রে হামলা, উপসাগরীয় জ্বালানি স্থাপনায় পাল্টা আঘাত তেহরানের মধ্যপ্রাচ্য সংকট নিরসনে আইএমও’র বিশেষ অধিবেশনে বাংলাদেশ সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ঈদের দিন সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী ঈদের ছুটিতেও গুলশান বাসভবন থেকে সরকারি জরুরি কাজ করছেন প্রধানমন্ত্রী সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিকল্প দায়িত্বে থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর : প্রজ্ঞাপন জারি বিপুল ইয়াবাসহ মাদক সম্রাট মাইকেল গ্রেফতার ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না: সড়কমন্ত্রী

খালেদা জিয়া যা বলেছেন তা সম্পূর্ণ অসত্য: আইনমন্ত্রী

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০১৮

বিএনপির নির্বাহী কমিটির সভায় খালেদা জিয়া যা বলেছেন তা সম্পূর্ণ অসত্য বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, ‘সাক্ষ্য-প্রমাণ ও তথ্যের ভিত্তিতে আদালত খালেদা জিয়ার বিরুদ্ধে রায় দেবেন। আমি আগেও বলেছি, এখনও বলছি— বিচার হয়েছে আদালতে, সাক্ষ্য-প্রমাণ উপস্থাপন করা হয়েছে। সেই সাক্ষ্য-প্রমাণ বিবেচনায় নিয়ে নিম্ন আদালতের বিজ্ঞ বিচারক এই রায় দেবেন।’
রবিবার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশানে একটি হোটেলে এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এসব কথা বলেন। গতকাল শনিবার (৩ ফেব্রুয়ারি) রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সভায় দলটির চেয়ারপারসন যে বক্তব্য দিয়েছিলেন, তার পরিপ্রেক্ষিতেই এসব কথা বলেন তিনি।
শনিবার জাতীয় নির্বাহী কমিটির সভায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বলেছিলেন, ‘বিচার কোথায়? যেখানে অপরাধই নেই, সেখানে বিচারটা হবে কিসের? তারপরও তারা গায়ের জোরে বিচার করতে চায়। গায়ের জোরে কথা বলতে চায়।’ এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, ‘আমি দুঃখিত, উনি এ কথা বলেছেন এবং এটা সম্পূর্ণ অসত্য।’
উচ্চ আদালতে জ্যেষ্ঠতা লঙ্ঘন করে প্রধান বিচারপতি নিয়োগের বিষয়ে জানতে চাইলে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ‘আপনারা যদি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান দেখেন, তাহলে ৯৫ অনুচ্ছেদে পরিষ্কারভাবে বলা আছে— মহামান্য রাষ্ট্রপতি প্রধান বিচারপতিকে নিয়োগ দেবেন। সেখানে কোথাও লেখা নেই, জ্যেষ্ঠতার ভিত্তিতে তিনি নিয়োগ দেবেন।’
বিচার বিভাগে নতুন বিচারপতি নিয়োগের প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, ‘খুব শিগগিরই হাইকোর্ট বিভাগ ও আপিল বিভাগে নতুন বিচারপতি নিয়োগ দেওয়া হবে।’ অনুষ্ঠানে তিনি সব খাতে মানবাধিকার নিশ্চিত ও কর্মপরিবেশ তৈরির দাবি জানিয়েছেন।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews