1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ:
জয় দিয়ে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ ঈদের ছুটিতে সীমিত আকারে চলবে আমদানি-রপ্তানি কার্যক্রম : এনবিআর জয়পুরহাটে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত মাগুরায় অনিয়মের দায়ে দু’টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা ভেনেজুয়েলার আইন প্রণেতারা যুক্তরাষ্ট্রের চাওয়া খনি আইন সংস্কার বিষয়ে সম্মত রেকর্ডের পঞ্চম উষ্ণতম ফেব্রুয়ারি, ইউরোপে অস্বাভাবিক বৃষ্টিপাত মধ্যপ্রাচ্যের যুদ্ধ: বিশ্বজুড়ে অর্থনৈতিক প্রভাব আগামী মাসের মধ্যে কৃষক ভাইদের কাছেও কৃষক কার্ড তুলে দিতে সক্ষম হবো : প্রধানমন্ত্রী ৫ বছরের মধ্যে ৪ কোটি পরিবারে পৌঁছাবে ফ্যামিলি কার্ড : প্রধানমন্ত্রী জনগণকে দেওয়া প্রতিশ্রুতি থেকে সরব না : প্রধানমন্ত্রী

খুলনায় ডেঙ্গু আক্রান্ত নারীর মৃত্যু

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : সোমবার, ৭ অক্টোবর, ২০১৯

খুলনায় রেখা মল্লিক (৪৫) নামে ডেঙ্গু আক্রান্ত এক নারীর মৃত্য হয়েছে। রবিবার রাত পৌঁনে ১১টার দিকে খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। রেখা মল্লিক যশোর জেলার কেশবপুর উপজেলার চিত্ত মল্লিকের স্ত্রী। এ নিয়ে খুলনায় ডেঙ্গু আক্রান্ত হয়ে শিশু ও নারীসহ ১৬ জন মারা গেলেন।

খুমেক হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরপি) ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস বলেন, রেখা মল্লিক শনিবার হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি হয়েছিলেন। রবিবার রাত পৌনে ১১টায় তার মৃত্যু হয়। ডেঙ্গু ছাড়াও তিনি কিডনি সমস্যা ও হৃদরোগে ভুগছিলেন।

খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তর সূত্র জানায়, খুলনা বিভাগের ১০ জেলায় এ পর্যন্ত ৯ হাজার ১১৫ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হন ১০৮ জন।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews