1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ:
শেয়ারবাজারে বড় পতন, সূচক কমেছে ২৩১ পয়েন্ট পাঁচ বলে পাঁচ উইকেট নিয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে বিশ্ব রেকর্ড রানডেলের নেত্রকোণায় ঈদ উপলক্ষে ব্যাংক কর্মকর্তাদের নিয়ে পুলিশের নিরাপত্তা সভা উদ্ধার হওয়া ২২ ইরানি নাবিককে হাসপাতাল থেকে ছাড়পত্র দিল শ্রীলঙ্কা পোশাক শ্রমিকদের বেতন-বোনাস সময়মতো নিশ্চিত করতে ফোকাল পয়েন্ট নিয়োগ গুম হওয়া ব্যক্তিদের পরিবারকে ভাতা দিতে প্রধানমন্ত্রীকে চিঠি দেব: মির্জা ফখরুল বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন ‘চলেন যুদ্ধে যাই’ তেহরানে তেল স্থাপনায় ইসরায়েলের হামলা যুদ্ধের আতঙ্কে ঢাকার বাজারে সয়াবিন তেলের টান স্বাধীনতা দিবসে থাকবে না আলোকসজ্জা: স্বরাষ্ট্রমন্ত্রী

চাঁদপুরে হেফাজতে ইসলামের সমাবেশ ও বিক্ষোভ মিছিল

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : বুধবার, ২৩ অক্টোবর, ২০১৯

আল্লাহ ও রাসুল (সা.) বিরুদ্ধে কটুক্তিকারীর বিচার ও ভোলায় শান্তিপূর্ণ মিছিলে পুালশের হামলায় তৌহদি জনতা হত্যা এবং হয়রানির প্রতিবাদে হেফাজতে ইসলাম বাংলাদেশ চাঁদপুর জেলা শাখা বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে।

মঙ্গলবার দুপুরে চাঁদপুর শহরের শপথ চত্বর এলাকায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন হেফাজতে ইসলাম বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সভাপতি মাও. লিয়াকত হোসাইন, সিনিয়র সহ-সভাপতি মুফতি মো. সিরাজুল ইসলাম, সহ- সভাপতি মুফতি মাওলানা ইদ্রিস।

এ সময় বক্তারা বলেন, আমরা এখানে একত্রিত হয়েছি ঈমানী দায়িত্ব পালনের জন্য। পৃথিবী সকল দেশে মুলমানদের হত্যা করা হচ্ছে। ইসরাইল মুসলমানদের হত্যার জন্য সারাবিশ্বে বিভিন্ন জঙ্গীগোষ্ঠী সৃষ্টি করে মুসলমান হত্যা নিধনে নেমেছে। বাংলাদেশের মুসলমানদের বিভাজন করতে বাংলাদেশে অপপ্রচার করা হচ্ছে।

ভোলার ঘটনা অত্যন্ত দুঃখজনক এঘটনায় যারা দোষী তাদের চিহ্নিত করে কঠোর শাস্তি প্রদান করতে হবে। কাফেরদের দোষর আল্লার বিরুদ্ধে রসুলের বিরুদ্ধে কটুক্তি করতে দ্বিধা করে না। এ ঘটনায় হিন্দু, মুসলমান, নাস্তিক যেই হোক তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছি।

মুফতি নূরে আলমের পরিচালানয় উপস্থিত ছিলেন, মুফতি মাহবুবুর রহমান, মুফতি শাহাদৎ হোসেন, মাওলানা হাবিবুর রহমান, মুফতি রশিদ আহমেদ, হাফেজ আবুল হাসানাত, মওিলানা আবু জাফর সিদ্দিক, মাওলানা কবির আহমেদ, হাফেজ ফারুক নোয়াইম, মাওলানা তারেক হাসান, মাওলানা ইয়াছিন প্রমূখ।

সমাবেশ শেষে শপথ চত্বর এলাকা থেকে একটি মিছিল বের হয়ে শহরের মিশন রোড এলাকায় গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিল ও সমাবেশ শান্তিপূর্ন করার লক্ষে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহেদ পারভেজ চৌধুরীর নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশের উপস্থিতি ছিল।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews