ঢাকা , বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo বাগেরহাটে বেওয়ারিশ কুকুরকে ভ্যাকসিন দেয়া শুরু Logo ফিলিপাইনে ফেরিতে আগুনে ৫ জনের মৃত্যু Logo বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে কার্বন ক্রেডিট পাবে বাংলাদেশ Logo হংকংয়ের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে বহুমুখী রপ্তানিতে জোর Logo গাজীপুরে শব্দদূষণ রোধে সাইলেন্ট র‌্যালি ও মতবিনিময় Logo বগুড়ায় সাজাপ্রাপ্ত মাদক কারবারি ও ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার Logo ইরানের হামলার জবাবে ৫টি তেলবাহী জাহাজ ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের Logo পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর Logo বাংলাদেশের বিপক্ষে টেস্টের পর জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে আফগানিস্তান Logo মার্কিন প্রভাব সুসংহত করতে লাতিন আমেরিকা সফর শুরু রুবিওর

চীনে করোনা ভাইরাসে প্রাণহানিতে প্রধানমন্ত্রীর শোক

প্রতিনিধির নাম :

প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীনের উহান শহর ও অন্যান্য স্থানে ‘করোনা ভাইরাস’ সংক্রমণে প্রাণহানিতে গভীর শোক প্রকাশ করে আক্রান্তদের দুর্দশা লাঘবে যে কোনো ধরনের সহায়তার জন্য বাংলাদেশ প্রস্তুত বলে জানিয়েছেন। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এ বি এম সরওয়ার-ই-আলম জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের কাছে পাঠানো এক চিঠিতে এই শোক প্রকাশ করেন।

চিঠিতে প্রধানমন্ত্রী বলেন, আমার দৃঢ় বিশ্বাস আপনার সুযোগ্য নেতৃত্বে চীন সরকার সর্বোচ্চ দক্ষতা ও নিয়ন্ত্রণের সঙ্গে পরিস্থিতির অবনতি মোকাবিলা করতে এবং থামাতে সক্ষম হবে। তিনি আরো বলেন, সংকট নিরসনে একটি টাস্কফোর্স গঠন ও জরুরি হাসপাতাল স্থাপন সময়োপযোগী ও প্রশংসনীয়। শেখ হাসিনা বলেন, বাংলাদেশ সরকার আক্রান্তদের দুর্দশা লাঘবে যে কোনো ধরনের সহায়তা দিতে প্রস্তুত রয়েছে। প্রধানমন্ত্রী এই ভাইরাসের সংক্রমণে মারা যাওয়া ও আক্রান্তদের পরিবারের প্রতি সমবেদনা জানান। তিনি করোনা ভাইরাস প্রাদুর্ভাবের এই সংকটজনক মুহূর্তে চীনে বসবাসরত প্রচুর বাংলাদেশি নাগরিককে সুরক্ষা দেওয়ায় চীনের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান।

শেখ হাসিনা প্রশংসা করে বলেন, প্রেসিডেন্ট শির গতিশীল নেতৃত্বের কারণে চীন উন্নয়নের বিশ্ব মডেল হয়ে উঠেছে। তিনি বলেন, আন্তর্জাতিক ক্ষেত্রে, বিশেষ করে এশীয় অঞ্চলে আপনার অবদান সত্যই প্রশংসার দাবিদার। প্রধানমন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে ১৭ মার্চ অনুষ্ঠেয় ‘মুজিববর্ষ’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের প্রতি তার আমন্ত্রণ পুনর্ব্যক্ত করেন।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৫:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২০
১৭ বার পঠিত হয়েছে