ঢাকা , বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo দক্ষিণ লেবাননে ইসরাইলের ‘সুপরিকল্পিত’ ধ্বংসযজ্ঞের নিন্দা লেবাননের Logo মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর Logo রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী Logo স্পোর্টিং থেকে দিয়োমান্দেকে দলে ভিড়িয়েছে নটিংহ্যাম ফরেস্ট Logo কুষ্টিয়ায় ভারতীয় মাদক ও চোরাচালানি পণ্য জব্দ, আটক ১ Logo ভোরে সুদানের রাজধানীসহ উত্তরাঞ্চলের দুই শহরে ড্রোন হামলা Logo বাংলাদেশকে বৈশ্বিক হালাল হাব হিসেবে গড়ে তোলার আহ্বান বাণিজ্যমন্ত্রীর Logo রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : রিজভী Logo কৃত্রিম বুদ্ধিমত্তা ও রূপান্তরের যুগে তরুণরাই সভ্যতার মূল শক্তি: তথ্যমন্ত্রী Logo টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের জন্য বাংলাদেশ এইচপি দল ঘোষণা

জাটকা বোঝাই পিকাপসহ আটক ২

প্রতিনিধির নাম :

বরিশালের নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে ১৫ মণ জাটকা বোঝাই একটি পিকাপসহ ২ জনকে আটক করেছে পুলিশ। সোমবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে টহল পুলিশ অভিযান চালিয়ে এই জাটকা জব্দ করে।
পরে ভ্রাম্যমান আদালত আটক ২ জনকে ১ বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেয় এবং জব্দকৃত জাটকা বিনামূল্যে এতিম ও দুঃস্থদের মাঝে বিতরণ করে।

নগরীর বিমান বন্দর থানার ওসি মো. আনোয়ার হোসেন জানান, থানার টহল পুলিশ সোমবার ভোররাতে একটি সন্দেহজনক পিকাপসহ ২ জনকে আটক করে। পরে পিকাপ তল্লাশি করে ১৫ মণ জাটকা উদ্ধার করে তারা।

সকালে আটক ২ জন পিকাপ চালক মো. বাচ্চু ও হেলপার মিলনকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা কুলসুম মনির ভ্রাম্যমান আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের প্রত্যেককে ১ বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেন।

অন্যদিকে, জব্দকৃত জাটকা এতিম ও দুঃস্থদের মাঝে বিনামূল্যে বিতরণ করা হয়েছে বলে জানিয়েছেন জেলা মৎস্য দপ্তরের কর্মকর্তা (ইলিশ) বিমল চন্দ্র দাস।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৬:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ১৩ নভেম্বর ২০১৭
১৬ বার পঠিত হয়েছে