ঢাকা , বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo বাগেরহাটে বেওয়ারিশ কুকুরকে ভ্যাকসিন দেয়া শুরু Logo ফিলিপাইনে ফেরিতে আগুনে ৫ জনের মৃত্যু Logo বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে কার্বন ক্রেডিট পাবে বাংলাদেশ Logo হংকংয়ের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে বহুমুখী রপ্তানিতে জোর Logo গাজীপুরে শব্দদূষণ রোধে সাইলেন্ট র‌্যালি ও মতবিনিময় Logo বগুড়ায় সাজাপ্রাপ্ত মাদক কারবারি ও ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার Logo ইরানের হামলার জবাবে ৫টি তেলবাহী জাহাজ ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের Logo পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর Logo বাংলাদেশের বিপক্ষে টেস্টের পর জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে আফগানিস্তান Logo মার্কিন প্রভাব সুসংহত করতে লাতিন আমেরিকা সফর শুরু রুবিওর

জানা গেল আইপিএলের বাকি ম্যাচ কোথায় হবে

প্রতিনিধির নাম :

স্পোর্টস ডেস্ক : শেষ পর্যন্ত সম্ভাবনাই সত্যি হলো। আইপিএল এর বাকি ম্যাচ হতে চলেছে সংযুক্ত আরব আমিরাতে। শনিবার (২৯ মে) বোর্ডের বার্ষিক সাধারণ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়ে। পরে সংবাদমাধ্যমকে এ খবর জানিয়েছেন বোর্ডের সহসভাপতি রাজীব শুক্ল।

তিনি জানান, সেপ্টেম্বর-অক্টোবরেই হবে এই প্রতিযোগিতা। প্রতিটি সদস্যই আমিরাতে আইপিএল এর বাকি ম্যাচগুলো করার পক্ষে রায় দিয়েছেন। তবে শনিবার টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে কোনও আলোচনা হয়নি।
বোর্ড এক বিবৃতিতে জানিয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপ আলোচনা করতে আইসিসির কাছে অতিরিক্ত সময় চাওয়া হয়েছে। সঠিক সময়েই এই প্রতিযোগিতা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
এর আগে করোনার থাবায় গত ৪ মে বন্ধ করে দিতে হয়েছিল আইপিএল। বাকি ৩১টি ম্যাচ যে ভারতের করার যে সম্ভাবনা নেই, তা আগেই জানিয়েছিলেন সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। বাকি ৩১টি ম্যাচ ইংল্যান্ড হবে না আমিরাতে, তা নিয়ে জল্পনা চলছিল। ইংল্যান্ড বোর্ড আবার জানিয়েছিল, তাদের কাছে কোনও আবেদনই করা হয়নি। অবশেষে শনিবার জল্পনার অবসান হলো।

তবে বোর্ড জানিয়েছে, করোনার জন্য নয়, ভারতের আইপিএল না করার কারণ বৃষ্টির মৌসুম। সেপ্টেম্বর-অক্টোবর নাগাদ ভারতের প্রতিটা অংশেই বৃষ্টিপাত হয়ে থাকে। এ সময় আইপিএল আয়োজন করলেও তা যদি ভেস্তে যায়, তাহলে বোর্ডের পুরো উদ্দেশ্যই নষ্ট হবে। তাই এই প্রতিযোগিতা আমিরাতে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।
সূত্র: আনন্দবাজার পত্রিকা।
Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ১০:২৫ পূর্বাহ্ন, শনিবার, ২৯ মে ২০২১
২০ বার পঠিত হয়েছে