1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ:
শেয়ারবাজারে বড় পতন, সূচক কমেছে ২৩১ পয়েন্ট পাঁচ বলে পাঁচ উইকেট নিয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে বিশ্ব রেকর্ড রানডেলের নেত্রকোণায় ঈদ উপলক্ষে ব্যাংক কর্মকর্তাদের নিয়ে পুলিশের নিরাপত্তা সভা উদ্ধার হওয়া ২২ ইরানি নাবিককে হাসপাতাল থেকে ছাড়পত্র দিল শ্রীলঙ্কা পোশাক শ্রমিকদের বেতন-বোনাস সময়মতো নিশ্চিত করতে ফোকাল পয়েন্ট নিয়োগ গুম হওয়া ব্যক্তিদের পরিবারকে ভাতা দিতে প্রধানমন্ত্রীকে চিঠি দেব: মির্জা ফখরুল বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন ‘চলেন যুদ্ধে যাই’ তেহরানে তেল স্থাপনায় ইসরায়েলের হামলা যুদ্ধের আতঙ্কে ঢাকার বাজারে সয়াবিন তেলের টান স্বাধীনতা দিবসে থাকবে না আলোকসজ্জা: স্বরাষ্ট্রমন্ত্রী

জিম্বাবুয়ে দল ঢাকায়

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : মঙ্গলবার, ১৬ অক্টোবর, ২০১৮

বাংলাদেশের বিপক্ষে তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট ম্যাচ খেলতে আজ সকালে ঢাকায় এসেছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। সকাল সাড়ে ৮টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে ২৩ সদস্যের দলটি। বাকি আছেন আরো তিনজন। তারা বিকেল সোয়া ৫টা নাগাদ ঢাকা পৌঁছাবেন। আফগানিস্তান প্রিমিয়ার লিগে খেলা থাকায় দলের সাথে আসতে পারেননি তারা।

দুই দিন আগেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ শেষ করেছে জিম্বাবুয়ে। দক্ষিণ আফ্রিকা থেকেই বাংলাদেশে এসেছেন হ্যামিলটন মাসাকাদজারা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিনটি ওয়ানডে ও তিনটি টি-২০ ম্যাচ খেলেছে জিম্বাবুয়ে। দুই সিরিজেই হোয়াইটওয়াশ হয়েছে দলটি। দক্ষিণ আফ্রিকা জিতেছে ২-০ ব্যবধানে। জিম্বাবুয়ে-দক্ষিণ আফ্রিকার মধ্যকার তৃতীয় ও শেষ টি-২০ ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। বলা যায়, খালি হাতে আত্মবিশ্বাসের ঘাটতি রেখে বাংলাদেশ সফরে আসছে জিম্বাবুইয়ানরা।

বাংলাদেশের বিপক্ষে ১৯ অক্টোবর বিকেএসপিতে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে জিম্বাবুয়ে। মূল সিরিজ শুরু হবে ২১ অক্টোবর। মিরপুরে হবে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচ। ২৪ অক্টোবর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে দ্বিতীয় ম্যাচ। এই ভেনুতেই ২৬ অক্টোবর হবে সিরিজের শেষ ওয়ানডে ম্যাচ। সব ম্যাচ শুরু হবে বেলা ২টায়।

এ দিকে সাকিব-তামিম না থাকলেও এশিয়া কাপের ফাইনালে অল্পের জন্য হেরে যাওয়া বাংলাদেশ থাকছে আত্মবিশ্বাসের তুঙ্গে। নিজেদের মাটিতে দুটি সিরিজেই জয় পেতে চাইবে টাইগাররা। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজকে সামনে রেখে অনুশীলনও শুরু করেছে টাইগারবাহিনী। সোমবার মিরপুর শেরেবাংলায় স্কিল অনুশীলনের মধ্যদিয়ে টাইগারদের আসন্ন সিরিজের প্রস্তুতি শুরু হয়। অনুশীলনে যোগ দিয়েছে ১৫ সদস্যের দল। এবার প্রাথমিক কোনো দল না দিয়ে সরাসরি স্কোয়াড ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সিনিয়রদের মধ্যে মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদ দু’জনেই আছেন দলে। চোট থাকলেও সিরিজের প্রথম ম্যাচ থেকেই পাওয়া যাবে দলপতি মাশরাফিকে।

বাংলাদেশ সফরের জন্য জিম্বাবুয়ে ওয়ানডে দল : হ্যামিলটন মাসাকাদজা (অধিনায়ক), সলোমন মিরে, ক্রেইগ আরভিন, ব্রেন্ডন টেইলর, শন উইলিয়ামস, পিটার মুর, এলটন চিগুম্বুরা, ডোনাল্ড তিরিপানো, কাইল জারভিস, ব্রান্ডন মাভুতা, রিচার্ড এনারাভা, জন নায়ুম্বু, ওয়েলিংটন মাসাকাদজা, তারিসাই মুসাকান্দা, টেন্ডাই সাতারা, কেফাস ঝুওয়াও।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews