ঢাকা , বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo বাংলাদেশের বিপক্ষে টেস্টের পর জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে আফগানিস্তান Logo মার্কিন প্রভাব সুসংহত করতে লাতিন আমেরিকা সফর শুরু রুবিওর Logo অস্ট্রেলিয়ার সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ : এলজিআরডি মন্ত্রী Logo ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির Logo গণতন্ত্র বাঁচাতে হলে গণমাধ্যমকেও বাঁচাতে হবে : রাষ্ট্রপতি Logo ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী Logo টি-টোয়েন্টি বিশ্বকাপ পরিকল্পনার অংশ হিসেবেই শান্তর দলে ফেরা : সালাহউদ্দিন Logo রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী Logo অনিয়মের দায়ে পিরোজপুরে ৫টি প্রতিষ্ঠানকে জরিমানা Logo মালয়েশিয়ার বোর্নিও শহরে ধোঁয়াশা, জরুরি অবস্থা

জুটমিল শ্রমিকদের আমরণ অনশনে শিক্ষার্থীদের একাত্মতা, ৪ শ্রমিক অসুস্থ

প্রতিনিধির নাম :

মজুরি কমিশন বাস্তবায়ন, বকেয়া মজুরি প্রদানসহ ১১ দফা দাবিতে ৫ম দিনের মত আমরণ অনশন করেছেন নরসিংদীর ইউএমসি জুটমিলের শ্রমিকরা। তীব্র শীত উপেক্ষা করে রাতভর অনশনস্থলে অবস্থান করেন শ্রমিকরা।

পঞ্চম দিন বৃহস্পতিবার সকাল থেকে মাথায় কাফনের কাপড় বেঁধে অনশন করছেন তারা। বেলা ১১টায় আমরণ অনশনরত শ্রমিকদের সাথে একাত্মতা ঘোষণা করেছে ইউএমসি আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

এসব শিক্ষার্থীরা ইউএমসি জুটমিলের শ্রমিকদের সন্তান। এছাড়া নারীসহ শ্রমিকদের পরিবারের অন্যান্য সদস্যরাও অনশনস্থলে অবস্থান করেন। এদিকে দীর্ঘ অনশনে চার জন শ্রমিক গুরুতর অসুস্থ হয়ে পড়ায় তাদেরকে অনশনস্থলেই স্যালাইন লাগানোসহ চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।

এদিকে বিকালে পাট মন্ত্রণালয়ে বস্ত্র ও পাট মন্ত্রীর সাথে বৈঠকের কথা রয়েছে। ওই বৈঠকে অংশ নিতে নরসিংদীর ইউএমসি জুট মিল শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি সফিকুল ইসলাম মোল্লার নেতৃত্বে ৫ সদস্যের একটি দল ঢাকায় গেছেন।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০২:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২০
১৪ বার পঠিত হয়েছে