ঢাকা , বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo দক্ষিণ লেবাননে ইসরাইলের ‘সুপরিকল্পিত’ ধ্বংসযজ্ঞের নিন্দা লেবাননের Logo মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর Logo রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী Logo স্পোর্টিং থেকে দিয়োমান্দেকে দলে ভিড়িয়েছে নটিংহ্যাম ফরেস্ট Logo কুষ্টিয়ায় ভারতীয় মাদক ও চোরাচালানি পণ্য জব্দ, আটক ১ Logo ভোরে সুদানের রাজধানীসহ উত্তরাঞ্চলের দুই শহরে ড্রোন হামলা Logo বাংলাদেশকে বৈশ্বিক হালাল হাব হিসেবে গড়ে তোলার আহ্বান বাণিজ্যমন্ত্রীর Logo রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : রিজভী Logo কৃত্রিম বুদ্ধিমত্তা ও রূপান্তরের যুগে তরুণরাই সভ্যতার মূল শক্তি: তথ্যমন্ত্রী Logo টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের জন্য বাংলাদেশ এইচপি দল ঘোষণা

জয় দিয়ে শেষ হলো জুভেন্টাসে বুফনের অধ্যায়

প্রতিনিধির নাম :

জুভেন্টাসের হয়ে ক্যারিয়ারের শেষ ম্যাচ খেললেন জিয়ানলুইজি বুফন। আর এ ম্যাচে জয় পায় তার দল। গতকাল ইতালিয়ান সিরি আ’তে ভেরোনাকে ২-১ গোলে হারায় জুভেন্টাস। এদিন নিজ মাঠে ম্যাচের ৪৯তম মিনিটে ইতালিয়ান ডিফেন্ডার ড্যানিয়েল রোগানির গোলে এগিয়ে যায় জুভেন্টাস। এর তিন মিনিট পর ফ্রি-কিকে দলের ব্যবধান দ্বিগুণ করেন বসনিয়ান মিডফিল্ডার মিরালেম পিয়ানিস। পরে ম্যাচের ৭৬তম মিনিটে ভেরোনার পক্ষে একমাত্র গোলটি করেন ইতারিয়ান ফরোয়ার্ড আলেস্পিও চেরসি।

আসরে টানা সপ্তবার শিরোপা নিশ্চিত করা জুভেন্টাস ৩৯ জয়, তিন হার ও পাঁচ ড্রয়ে ৯৫ পয়েন্ট নিয়ে লীগ শেষ করলো তারা। আর জুভেন্টাসের হয়ে ১৭ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন বুফন। ২০০১-এ আরেক ইতালিয়ান ক্লাব পারমা থেকে জুভেন্টাসে যোগ দেন তিনি। তুরিনের ওল্ড লেডিদের হয়ে এর মধ্যে নয়টি সিরি আ’ সহ মোট ১৮টি শিরোপা জেতেন ৪০ বছর বয়সী এ গোলরক্ষক।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৮:২৪ পূর্বাহ্ন, রবিবার, ২০ মে ২০১৮
২০ বার পঠিত হয়েছে