ঢাকা , সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির Logo যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর Logo কুমিল্লায় মৃত পরিবহন শ্রমিকদের পরিবারকে এককালীন অনুদান প্রদান Logo কুমিল্লায় কিশোর গ্যাং রতন গ্রুপের প্রধান গ্রেপ্তার Logo বরিশালে ৯০ কেজি গাঁজাসহ ১ ব্যক্তি গ্রেপ্তার Logo রাশিয়ার ২০২৭ বাজেটে সামরিক খাতে বরাদ্দ বাড়বে, কমবে শিক্ষায় Logo কোরিয়ার সঙ্গে সুদৃঢ় অর্থনৈতিক ও প্রতিরক্ষা সম্পর্ক স্থাপনের আশা হুমায়ুনের Logo জনগণের নির্বাচিত সরকার হিসেবে জবাবদিহিতা নিশ্চিতের অঙ্গীকার এলজিআরডি মন্ত্রীর Logo হরমুজ প্রণালীতে তেলবাহী ট্যাংকারে হামলা: যুক্তরাজ্যের সামুদ্রিক সংস্থা Logo জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী

ঝালকাঠিতে সেই নির্বাচন কর্মকর্তা ও ইউপি চেয়ম্যানসহ সহ চারজনের নামে মামলা।

প্রতিনিধির নাম :

নিজেস্ব প্রতিবেদকঃ

ঝালকাঠির কাঁঠালিয়ায় স্মার্ট কার্ড বিতরণে অর্থ আদায়ের অভিযোগে উপজেলা নির্বাচন অফিসারসহ চারজনের বিরুদ্ধে জেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা হয়েছে।
বৃহস্পতিবার উপজেলার জাঙ্গালিয়া গ্রামের মো. রিয়াজুল ইসলাম বাদী হয়ে এ মামলা করেন। আদালত অভিযোগ আমলে নিয়ে কাঁঠালিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা জয়ন্তী রানী চক্রবর্তী, ডাটা এন্ট্রি অপারেটর রেজাউল জমাদ্দার, এমএলএসএস মজিবর রহমান ও কাঁঠালিয়ার আওরাবুনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান লিটনের বিরুদ্ধে সমন জারির আদেশ দেন। আগামী ৫ জুলাই তাদেরকে আদালতে হাজির হতে বলা হয়েছে।
এর আগে স্মার্ট কার্ড বিতরণে অর্থ আদায়ের বিষয়টি নিয়ে দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল জাগো নিউজে সংবাদ প্রকাশিত হয়। এর সূত্র ধরে বাংলাদেশ নির্বাচন কমিশন থেকে জেলা নির্বাচন কর্মকর্তাকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়া হয়।
মামলার অভিযোগে উল্লেখ করা হয়, কাঁঠালিয়া উপজেলার ৬নং আওরাবুনিয়া ইউনিয়নে নাগরিকদের মধ্যে স্মার্ট কার্ড বিতরণের নির্ধারিত তারিখ ছিল ১০ মে থেকে ১২ মে। উপজেলায় স্মার্ট কাড তৈরি হয়েছে ৭৫ হাজার ৩২১ জনের। বিতরণ করা হয়েছে ৫৯ হাজার।
যারা নতুন কার্ড নিতে এসেছেন তাদের প্রত্যেকের কাছ থেকে ২৩০ টাকা করে আদায় করা হয়। এ ছাড়া যাদের পুরোনো জাতীয় পরিচয়পত্র হারিয়ে গেছে তাদের কাছ থেকে ৩৪৫ টাকা করে আদায় করা হলেও অনেককে কার্ড দেয়া হয়নি। এভাবে স্মার্ট কার্ড বিতরণের নামে উপজেলাবাসীর কাছ থেকে উল্লিখিত চারজন প্রায় ৫০ লাখ টাকা হাতিয়ে নেন।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ১১:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ জুন ২০১৮
৩৪ বার পঠিত হয়েছে