1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ:
বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে সকলের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী ১০ মার্চ ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বৈদেশিক কর্মসংস্থান বৃদ্ধি ও প্রবাসী কল্যাণে গঠিত কমিটির অগ্রগতি পর্যালোচনা সভা পাকিস্তানের বিরুদ্ধে আফগানদের বিক্ষোভ, সেনাদের প্রতি সমর্থন মুসলিম মোগল স্থাপত্যের নির্দশন হিন্দা কসবা মসজিদ ডিএনসির অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার বাণিজ্যমন্ত্রীর সাথে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

ঝিনাইদহে আওয়ামী লীগ সমর্থক দু’পক্ষের সংঘর্ষে আহত ৪৫

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : রবিবার, ৪ আগস্ট, ২০১৯

ঝিনাইদহে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থক দু’দল গ্রামবাসীর সংঘর্ষে নারীসহ অন্তত ৪৫ জন আহত হয়েছেন। রবিবার সকালে শৈলকুপা উপজেলার পাইকপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এসময় ভাংচুর করা হয়েছে বেশ কয়েকটি বাড়িঘর।

শৈলকুপা থানার ওসি বজলুর রহমান জানান, সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে ওই গ্রামের মনোহরপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি মেম্বার ইসরাইল হোসেন ও একই গ্রামের সামাজিক মাতব্বর মতিয়ার রহমানের দলের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। পাট জাগ দেওয়াকে কেন্দ্র করে শনিবার বিকেলে মতিয়ারের সমর্থক তিনজনকে মারধর করে ইসরাইল হোসেনের সমর্থকরা। এরই জের ধরে রবিবার সকালে উভয় পক্ষের লোকজন ঢাল সরকি, রামদা, লাঠিসোটা ও ইটপাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের নারীসহ অন্তত ৪৫ জন আহত হয়। ভাংচুর করা হয় বেশ কয়েকটি বাড়িঘর। খবর পেয়ে শৈলকুপা থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের মধ্যে ৩৭ জনকে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে গুরুতর আহত ৬ জনকে ঝিনাইদহ সদর ও কুষ্টিয়া হাসপাতালে রেফার্ড করা হয়েছে। গ্রামে উত্তেজনা থাকায় পুলিশ মোতায়েন আছে।

স্থানীয়রা জানায়, উপজেলা নির্বাচনের ওই গ্রামের বর্তমান মেম্বার ইসরাইল হোসেন নৌকা প্রতিকের প্রার্থীকে সমর্থন করেন। অপর অপর দিকে মতিয়ার রহমান আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মোশারফ হোসেন সোনাকে সমর্থন করে। নির্বাচনে বিদ্রোহী প্রার্থী আনারস প্রতীকে জয় লাভ করে। তারপর থেকে গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ শুরু হয়। ইতোপূর্বেও সংঘর্ষ হয়েছে।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews