ঢাকা , সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo গাজীপুরে ট্রাক-বাস সংঘর্ষে ২ জন নিহত Logo বিক্ষোভে জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান Logo ভয়াবহ ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ায় ত্রাণের অপেক্ষায় হাজার হাজার মানুষ Logo অস্ট্রেলিয়াকে হারিয়ে টেস্টে বাংলাদেশের ঐতিহাসিক জয় Logo অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের প্রধানমন্ত্রীর অভিনন্দন Logo ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী Logo বাংলাদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই : প্রধানমন্ত্রী Logo প্রস্তুতি ম্যাচে ইনজুরিতে বাবর Logo নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১ Logo ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত ২০, হাজার হাজার মানুষকে সরিয়ে নেওয়া হচ্ছে

টানা বর্ষণে তলিয়ে গেছে খাগড়াছড়ি, সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

প্রতিনিধির নাম :

খাগড়াছড়িতে পাহাড়ি ঢলও অবিরাম বর্ষণে খাগড়াছড়ি জেলা সদর ও দীঘিনালা উপজেলার বিস্তৃীর্ণ এলাকা মঙ্গলবার পানিতে তলিয়ে গেছে। চেঙ্গীনদীর দু‘কূল উপচে খাগড়াছড়ি শহর, শহরতলী ও আশপাশের অধিকাংশ গ্রাম প্লাবিত হয়েছে। জেলা সদরের মুসলিমপাড়া, গঞ্জপাড়া, শান্তিনগর, বাঙ্গালকাঠি, গোলাবাড়ি, কমলছড়ি, খবংপুড়িয়া, সিঙ্গিনালাসহ দীঘিনালা উপজেলার দশ গ্রামের সহস্রাধিক পরিবার পানিবন্দী হয়ে পড়েছেন। জেলা প্রশাসন ও পৌরসভার উদ্যোগে কয়েকটি আশ্রয় কেন্দ্রে উঠেছেন সহস্রাধিক পরিবার।

এদিকে মাইনীনদীতে বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। পাহাড়ি ঢল ও প্রবল বর্ষণের কারণে উপজেলার ছোটমেরুং এলাকা পানিতে প্লাবিত হয়েছে। বাজারটিও ডুবে গেছে।

জেলার সাথে চট্টগ্রাম, ঢাকাসহ বিভিন্ন উপজেলার সড়ক যোগাযোগ বন্ধ। বন্ধ রয়েছে বিদ্যুৎ সংযোগ।

এভাবে টানা বর্ষণ অব্যাহত থাকলে খাগড়াছড়িতেও পাহাড় ধসের শঙ্কা রয়েছে। অবশ্য প্রশাসনের পক্ষ থেকে এর-ই মধ্যে সংশ্লিষ্ট এলাকাসমূহে সতর্ক করে দেয়া হয়েছে।

জেলা প্রশাসক মো: রাশেদুল ইসলাম জানান, এখনো পর্যন্ত জেলার কোথাও বড় ধরণের পাহাড় ধসের খবর পাওয়া যায়নি। দীঘিনালা, মাইনী ও রামগড়ের ফেণী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৮:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ জুন ২০১৮
১৩ বার পঠিত হয়েছে