1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ:
কুমিল্লা সিটি কর্পোরেশনের নতুন প্রশাসক ইউসুফ মোল্লা টিপু জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত এ্যাথলেট শামিমা সাত্তার মিমুর মৃত্যুতে ক্রীড়া প্রতিমন্ত্রীর শোক রংপুর সাহিত্য-সংস্কৃতি পরিষদের বৈঠক মির্জা আব্বাসকে দেখতে এভারকেয়ারে গেলেন মির্জা ফখরুল ইরান যুদ্ধ বন্ধের উপায় খুঁজছেন ট্রাম্প টোকিওতে ইন্দো-প্যাসিফিক জ্বালানি নিরাপত্তা ফোরামে বাংলাদেশের অংশগ্রহণ ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর বুড়িচং থানার মাদক বিরোধী অভিযানে গ্রেফতার নেত্রকোনার মাদকব্যবসায়ী সকল ধর্মের মানুষের জন্য শান্তিপূর্ণ দেশ গড়ার অঙ্গীকার প্রধানমন্ত্রীর কুমিল্লা নগরীর চর্থায় দুর্ধর্ষ চুরি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

টেকনাফের মেরিন ড্রাইভে সড়ক দুর্ঘটনায় আহত ৬

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : সোমবার, ৬ জানুয়ারী, ২০২০

কক্সবাজারের টেকনাফে মাইক্রোবাস খাদে পড়ে চালকসহ ছয়জন আহত হয়েছেন। আহত সকলেই এনজিও সংস্থা সলিডারিটিসের কর্মচারী।

রবিবার সন্ধ্যায় টেকনাফ-কক্সবাজার মেরিন ড্রাইভ সড়কের টেকনাফ সদর ইউনিয়নের মহেষখালীয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।
এনজিও সংস্থা সলিডারিটিস টেকনাফ অফিসের (এইচআর) ব্যবস্থাপক নাজমুল আবেদীন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হোয়াইক্যং চাকমারকুল রোহিঙ্গা শরণার্থী শিবির থেকে ফেরার পথে গাড়িটি দুর্ঘটনায় শিকার হয়েছে।

প্রত্যক্ষদর্শী জানান, চাকমারকুল রোহিঙ্গা শরণার্থী শিবির থেকে কাজ শেষ করে টেকনাফ আসার পথে আন্তর্জাতিক এনজিও সংস্থা সলিডারিটিসের গাড়িটি টেকনাফ-কক্সবাজার মেরিন ড্রাইভ সড়কের মহেষখালীয়াপাড়া নামক এলাকায় পৌঁছালে চাকা ফেটে গেলে চালক মাইক্রোবাসের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং গাড়িটি খাদে পড়ে যায়।

স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। আহতরা হলেন জয়নাল আবেদীন (৩২), মাজেদ ইসমাঈল (৩০), ফেরদৌস আলম (২৬), মোহাম্মদ ওরায়ের (২৮), ফজলুল হক (৩২) ও গাড়ির চালক খোরশেদ আলম (৩২)।

গুরুতর আহত জয়নালের ভগ্নিপতি মোহাম্মদ হারুন জানান, জয়নালের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম নেওয়া হচ্ছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জরুরি বিভাগের চিকিৎসক প্রণয় রুদ্র জানান, গাড়ি দুর্ঘটনার শিকার ছয়জনের মধ্যে জয়নাল আবেদীন ও মাজেদ ইসমাঈলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews