ঢাকা , শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo চট্টগ্রাম রেঞ্জে অভিযানে ইয়াবাসহ মাদক উদ্ধার, গ্রেফতার ৭২৭ Logo পেরুতে শক্তিশালী ভূমিকম্প, আতঙ্কে রাস্তায় বাসিন্দারা Logo সশস্ত্র বাহিনীর বীর শহীদদের স্মরণে রাষ্ট্রপতির শ্রদ্ধা Logo সশস্ত্র বাহিনীর বীর শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা Logo বাংলাদেশকে অনুকরণীয় ও আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার অঙ্গীকার প্রধানমন্ত্রীর Logo ফটিকছড়ির নাজিরহাট ভূমি কার্যালয়ে ঘুষ-হয়রানির অভিযোগ Logo পাহারাদার থেকে কোটিপতি! রামু সাব-রেজিস্ট্রি অফিসের নৈশপ্রহরী তোফাইলের অদৃশ্য সাম্রাজ্য Logo উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা নিশ্চিত করা এমপিদের সাংবিধানিক দায়িত্ব: স্পিকার Logo ফুটবল মাঠে মৃত্যুর মিছিল, সুদানে সেনাবাহিনীর ড্রোন হামলায় নিহত ১৫ Logo নিকার সভায় নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন

ঢাকার সব তল্লাশি চৌকিতে যানবাহনের কাগজপত্র পরীক্ষার নির্দেশ ডিএমপির

প্রতিনিধির নাম :

রাজধানী ঢাকায় সব তল্লাশি চৌকিতে যানবাহনের কাগজপত্র পরীক্ষা করতে পুলিশকে নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া।শনিবার সকালে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত ব্রিফিংয়ে এ নির্দেশ দেন তিনি।পুলিশের দায়িত্বশীল এক সূত্রে এ তথ্য জানা গেছে।পুলিশের উদ্দেশে ডিএমপি কমিশনার বলেন, ভিআইপি, সিআইপি, পুলিশ কর্মকর্তা কাউকে আপনারা ছাড় দেবেন না।তিনি বলেন, ঢাকা শহরে যেখানে যত পুলিশ আছে, তল্লাশি চৌকি আছে, ঢাকা শহরের যেখানে যত পুলিশের অবস্থান আছে, সবাই গাড়ির কাগজপত্র পরীক্ষা করুন।‘পুলিশ কাগজপত্র পরীক্ষা করছে দেখলে শিক্ষার্থীরা ঘরে ফিরে যাবে। পুলিশ বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেবে না। তবে পুলিশ আগ বাড়িয়ে কোনো অপারেশনে যাবে না।’

ডিএমপি কমিশনার আরও বলেন, এত দিন পুলিশ সুযোগ পায়নি। এখন সুযোগ এসেছে, আইন প্রয়োগ করা হবে।

আছাদুজ্জামান মিয়া বলেন, একজন পুলিশ সদস্য মাথায় হেলমেট ছাড়া মোটরসাইকেল চালাবে, এটা হতে পারে না। আইনের রক্ষক হয়ে আইন ভাঙা যাবে না।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৬:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ৪ অগাস্ট ২০১৮
৮৪ বার পঠিত হয়েছে