ঢাকা , সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo দৌলতদিয়া ফেরিঘাটে ৮.৫৮ লাখ টাকার মাদকসহ চারজন গ্রেফতার Logo কাজাখস্তানে জাতীয় নির্বাচন, গঠিত হচ্ছে প্রেসিডেন্টপন্থী পার্লামেন্ট Logo নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন প্রধানমন্ত্রীর Logo বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু Logo সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর Logo যুক্তরাষ্ট্রে মাদক মামলায় অভিযোগ সত্ত্বেও আবার দায়িত্বে ফিরলেন মেক্সিকোর গভর্নর Logo তথ্য ও সম্প্রচার মন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান Logo জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন Logo সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর Logo ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর

ঢাকায় কিশোর আলোর জন্মদিনের জমজমাট উৎসব

প্রতিনিধির নাম :

ঢাকায় আজ শুক্রবার বসেছে কিশোর আলোর জন্মদিনের উৎসব লাভেলো কিআনন্দ। ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে সকালে অনুষ্ঠানটি শুরু হয়েছে। কেবল নিবন্ধিতদের অংশগ্রহণে চলছে অনুষ্ঠানটি। নিবন্ধন নেই এমন কাউকে অনুষ্ঠানস্থলে ভিড় না করার অনুরোধ জানিয়েছেন আয়োজকেরা।

লেখালেখি, ভাষা, গণিত, সংগীত, চলচ্চিত্র, ফটোগ্রাফি, পেশা, দক্ষতা প্রভৃতি নিয়ে দিনব্যাপী চলবে নানা কর্মশালা। থাকছে স্কুল-কলেজের শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান। তাদের সঙ্গে যোগ দিচ্ছেন তারকারা।

সারা দিনের অনুষ্ঠানে শিল্পী, তারকা ও গুণীজনদের মধ্যে উপস্থিত থাকছেন আখতার হুসেন, আহসান হাবীব, নাসির আলী মামুন, সৌমিত্র শেখর, মুনির হাসান, রোমেন রায়হান, অমিতাভ রেজা, আহমেদ হেলাল, জাভেদ সুলতান, তাহসান, অর্ণব, মিনার, তানযীর তুহিন, নুসরাত ইমরোজ তিশা, মেহ্‌জাবীন, আয়মান সাদিক, সিমু নাসের, আবদুল্লা মামুন, শিবব্রত বর্মন, জাহীদ রেজা নূর প্রমুখ।

প্রথমে জাতীয় সংগীত ও পরে পায়রা উড়িয়ে উৎসবের সূচনা করা হয়।

উৎসবে নানা ধরনের মজার মজার স্টল আছে। চলছে নানা প্রদর্শনী।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্পী, তারকা ও গুণীজনেরা। ছবি: আবদুস সালাম৯৯ টাকায় যত খুশি লাভেলো আইসক্রিম খাওয়ার অফার রয়েছে। থাকছে প্রথমার বই, খাবারদাবার, শখ, যেমন খুশি সাজোসহ নানা বিচিত্র আয়োজন। অনুষ্ঠানাদি চলছে তিনটি মঞ্চে ও অনেকগুলো স্টলে।

গেট খোলা হয়েছে সকাল সাড়ে সাতটায়। দুপুরে বিরতি দিয়ে অনুষ্ঠান চলবে বিকেল পর্যন্ত। অনুষ্ঠানের প্রচার সহযোগী চ্যানেল আই। পুলিশ ও র‍্যাব সার্বিক নিরাপত্তা সহযোগিতা দিচ্ছে। পাশাপাশি থাকছে আরও দুটি বেসরকারি নিরাপত্তা সংস্থা। প্রথম আলো অনলাইনে সারা দিনের অনুষ্ঠানের খবর, ছবি ও ভিডিও দেখা যাবে।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৬:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ১ নভেম্বর ২০১৯
১৪ বার পঠিত হয়েছে